ক্রাইস্টচার্চে মসজিদে হামলা কেড়ে নিয়েছে গোলরক্ষকের প্রাণ

স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০১৯, ১৩:২২আপডেট : ১৭ মার্চ ২০১৯, ১৫:১১

নিহত আত্তা এলাইয়ান। ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলা থেকে রক্ষা পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে শেষ রক্ষা হয়নি নিউজিল্যান্ডের ফুটসাল টিমের গোলরক্ষক আত্তা এলাইয়ানের (ফুটসাল পিচে ৫/৬ জন মিলে ছোট পরিসরে খেলা ফুটবল খেলা বিশেষ)। শুক্রবার আল নূর মসজিদে নামাজরত অবস্থায় বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন ৩৩ বছর বয়সী এই ফুটসাল খেলোয়াড়।

শুধু জাতীয় দলেই নয়, ক্যান্টারবুরির টিমেরও সদস্য ছিলেন তিনি। কুয়েতে জন্মগ্রহণ করা এলাইয়ান সম্প্রতি কন্যাসন্তানের বাবা হয়েছেন। খেলার পাশাপাশি তিনি কাজ করতেন ক্রাইস্টচার্চের প্রযুক্তি শিল্পে।  

কন্যার সঙ্গে এলাইয়ান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নিউজিল্যান্ড ফুটবলের প্রধান নির্বাহী অ্যান্ড্রু প্র্যাগনেল। ফুটবল সম্প্রদায়ের হয়ে তিনি ফুটসাল কমিউনিটিকে সমবেদনা জানিয়ে বলেন, ‘ফুটসাল কমিউনিটির প্রতি সমবেদনা। এলাইয়ানের মৃত্যুতে পুরো কমিউনিটি মানসিকভাবে বিধ্বস্ত। তাদের মর্মযাতনা অনুভব করতে পারি।’

বন্দুকধারী সন্ত্রাসীর হামলায় ক্রাইস্টচার্চে নিহত হয়েছেন অন্তত ৫০ জন। যেই ঘটনার সাক্ষী হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। দেরি করি মসজিদে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন তামিম-মুশফিকরা। গতকাল রাতে দেশে ফিরেছেন নিউজিল্যান্ড সফরে যাওয়া ১৫ ক্রিকেটার।

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের