আইপিএল সম্প্রচার করবে না পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
২১ মার্চ ২০১৯, ১৮:১৪আপডেট : ২১ মার্চ ২০১৯, ১৮:৩৩

আইপিএল সম্প্রচার করবে না পাকিস্তান ভারত-পাকিস্তানের রাজনৈতিক প্রতিহিংসা ছড়িয়ে পড়েছে ক্রীড়াঙ্গনেও। গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামাতে আত্মঘাতী হামলার পর ভারত পিএসএল সম্প্রচার বন্ধ করে দিয়েছিলো। পাল্টা পাল্টি পাকিস্তানও একই কাজ করলো আইপিএলের বেলায়। ২৩ মার্চ আইপিএল শুরু হলেও পাকিস্তানে তা সম্প্রচার করা হবে না বলে সরকারিভাবে ঘোষণা দিয়েছে দেশটি।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ আহমেদ চৌধুরী জানিয়েছেন তাদের এমন পদক্ষেপের কথা। অবশ্য এটা যে প্রতিহিংসা মূলক তা নিজের মুখেই স্বীকার করে নিয়েছেন তিনি, ‘পিএসএলের সময়ে যেভাবে ভারতীয় কোম্পানি ও সরকার পাকিস্তান ক্রিকেটের ওপর আচরণ করেছে তারপর আমরা পাকিস্তানে আইপিএল চলতে দিতে পারি না।’

একটি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, ‘পাকিস্তান নিজেও ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখতে চেয়েছিলো।কিন্তু ভারত সরকার পুলওয়ামা হামলার পর যেভাবে আচরণ করেছে তাতে আমরা আইপিএল সম্প্রচারের বিষয়টি সহ্য করতে পারবো না।’

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আরডিএক্স বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ভারতের ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স’র গাড়ি বহরে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে বহরের ৭০টি গাড়ির মধ্যে একটি বাস সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। প্রাণ হারায় বাহিনীর অন্তত ৪৪ সদস্য।

এই ঘটনার পরেই পিএসএল সম্প্রচারের জন্য নিয়োজিত ভারতীয় প্রোডাকশন কোম্পানি আইএমজি রিলায়েন্স টুর্নামেন্ট সম্প্রচার থেকে সরে আসে। সম্প্রচার বন্ধ হয়ে যায় ভারতেও। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম