সাকিবের জন্য বিসিবির শর্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৯, ১৯:১৫আপডেট : ২১ মার্চ ২০১৯, ১৯:১৮

সাকিব আল হাসান। আগামী ২৪ মার্চ থেকে শুরু হচ্ছে সাকিব আল হাসানের আইপিএল মিশন। শুরু থেকে শোনা গেছে টুর্নামেন্টের পুরোভাগেই পাওয়া যাচ্ছে তাকে। তবে টুর্নামেন্টে অংশ নিতে সাকিবকে শর্ত সাপেক্ষে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মাত্রই আঙুলের ইনজুরি থেকে সেরে উঠেছেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। কয়েক সপ্তাহ ধরে ব্যাটিং অনুশীলনও করেছেন। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে সাকিবের আইপিএল খেলা যেন বিপদ ডেকে না আনে তারজন্য কিছু শর্ত বেঁধে দিয়েছে বিসিবি।

সাকিবকে যে শর্ত দিয়ে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়েছে তা হচ্ছে-আইপিএলের দ্বাদশ আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সময় সাকিবকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিক্যাল ও ফিজিও থেরাপি টিমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে। তার ফিটনেসের অবস্থা প্রতিনিয়ত অবহিত করতে হবে।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন সংবাদ মাধ্যমকে জানান সেসব কথা, ‘আমরা চেষ্টা করেছিলাম সাকিবের ফিটনেস প্রসঙ্গে সম্পূর্ণ একটি সিদ্ধান্তে এসে এনওসি দেওয়ার জন্য। আমরা আজকে চিকিৎসকের যে মতামত পেয়েছি তার ওপর ভিত্তি করে এনওসি ইস্যু করে দিয়েছি।’

অনাপত্তি পত্রে কী আছে তা উল্লেখ করে নিজাম উদ্দীন বলেছেন, ‘এনওসিতে উল্লেখ করে দেওয়া আছে, যেন প্রতিনিয়ত আমাদের মেডিক্যাল টিম ও ফিজিও থেরাপিস্টের সঙ্গে তার যেন যোগাযোগ থাকে এবং ফিটনেস সম্পর্কে জানানো হয়।’

আগামী ২৩ মার্চ শুরু হচ্ছে আইপিএলের দ্বাদশ আসর। টুর্নামেন্ট চলবে ১২ মে পর্যন্ত। আর ২০ এপ্রিল শুরু হবে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের ক্যাম্প। সাকিব সেই ক্যাম্পে যোগ দেবেন নাকি আইপিএল খেলেই দলের সঙ্গে যোগ দেবেন এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন, ‘সাকিব কবে দলের (বাংলাদেশ) সঙ্গে যোগ দেবেন বা কোন সময়ে যোগ দেবেন সেটা টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে ক্রিকেট পরিচালনা বিভাগ সিদ্ধান্ত দেবে।’

সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদ রবিবার (২৪ মার্চ) তাদের প্রথম ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। ইডেন গার্ডেনের এই ম্যাচেই খেলতে পারবেন তিনি।

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম