ব্রাজিলের পারফরম্যান্সে খুশি নন তিতে

স্পোর্টস ডেস্ক
২৪ মার্চ ২০১৯, ১৩:২১আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১৩:২৬

ব্রাজিল কোচ তিতে।

প্রীতি ম্যাচে দুর্বল পানামার কাছে ড্র করে মাঠ ছেড়েছে ব্রাজিল। অপ্রত্যাশিত এমন ফল মেনে নিতে পারছেন না ব্রাজিল কোচ তিতে। নিজেই স্বীকার করলেন বাজে পারফর্ম করেছে তার দল।

নিজেদের পারফরম্যান্সে তিতে যে খুশি হতে পারেননি তা বোঝা গেলো তার মন্তব্যেই, ‘প্রথমার্ধের পারফরম্যান্স ছিলো খুবই বাজে। এক কথায় প্রত্যাশার চেয়েও কম।’

প্রথমার্ধের ৩২ মিনিটে ব্রাজিল লুকাস পাকিতার গোলে লিড পেলেও ৪ মিনিট পর একটি গোল শোধ দিয়ে দেয় পানামা। দ্বিতীয়ার্ধে বেশ কিছু চেষ্টা করেও লক্ষ্য ভেদ করতে পারেনি সেলেসাওরা। দুবার বরং বল গিয়ে লেগেছে বারে। তারপরেও দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সে কিছুটা সন্তুষ্ট ব্রাজিল কোচ, ‘দ্বিতীয়ার্ধ স্বাভাবিক ছিলো। কিছু প্রচেষ্টাও ছিলো। সম্মুখে চারজন নিয়ে খেলেছি, পুনর্গঠিত ছিলাম। তবে সব মেলালে প্রথমার্ধের খেলা খুবই বাজে ছিলো। ফলটাও বাজে।’

রাশিয়া বিশ্বকাপের পর টানা জয়ের ধারাতে ছিলো ব্রাজিল। জিতেছে ৬ ম্যাচ। সেই যাত্রায় ছেদ পড়লো পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে ড্র করে। এই অবস্থায় কোপা আমেরিকায় ভালো কিছুর আশাবাদ তিতের, ‘কোপা আমেরিকায় গেলে আমরা সেরা কিছু করতে ভালোদের বাছাই করবো। আমার প্রত্যাশা থাকবে আরও সৃষ্টিশীল কিছু করার দিকে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম