অভিজ্ঞতায় ভর করে চেন্নাইয়ের জয়

স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০১৯, ১১:২৯ আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১১:২৯

শেন ওয়াটসনের ঝড়ো ব্যাটে জিতলো চেন্নাই আইপিএলে গতকালকের ম্যাচটা ছিলো তারুণ্যে ভরা দিল্লি ক্যাপিটালস ও অভিজ্ঞতায় পূর্ণ চেন্নাই সুপার কিংসের। ম্যাচের ফলই বলে দেয় টি-টোয়েন্টি ফরম্যাটের সংক্ষিপ্ত এই খেলাটি শুধু তারুণ্যে ভর করে জেতা সম্ভব নয়। শেন ওয়াটসনের ঝড়ো সূচনায় তারা দিল্লিকে হারিয়েছে ৬ উইকেটের ব্যবধানে। ফলে টানা দুই ম্যাচেই জয় পেলো ধোনির চেন্নাই।

দিল্লির ঘরের মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ক্যাপিটালস। ওপেনার শিখর ধাওয়ানের ৪৭ বলে করা ৫১ রানের দ্রুত গতির ইনিংসটায় ভর করে স্কোরবোর্ড সমৃদ্ধ করে স্বাগতিকরা। ডেথ ওভারে ডোয়াইন ব্রাভোর কার্যকরী বোলিং ৬ উইকেটে ১৪৭ রান পর্যন্ত বেঁধে রাখে দিল্লিকে।সর্বোচ্চ ৩ উইকেট নেন ক্যারিবীয় এই অলরাউন্ডার।

জবাবে অভিজ্ঞতায় সমৃদ্ধ চেন্নাই জয়ের পথে থাকে শেন ওয়াটসনের ঝড়ো ব্যাটিংয়ে। ৭ ওভারের মাঝেই তার ঝড়ো ব্যাটে ৭৩ রান উঠে আসে চেন্নাইয়ের। তারপর সুরেশ রায়না মিনি ঝড়ে ৩০ করে ফিরলে কেদার যাদব ও অধিনায়ক ধোনি মিলে জয়ের পথে শ্লথ গতিতে এগিয়ে নেন দলকে।

৩৫ বলে ৩২ রানে অপরাজিত ছিলেন ধোনি আর শেষ ওভারে যাদব ফিরে যান ৩৪ বলে ২৭ রান করে। ৪ উইকেট হারানো চেন্নাই জয় নিশ্চিত করেছে ১৯.৪ ওভারে। ম্যাচসেরা ২৬ বলে ৪৪ রানের ঝড়ো সূচনা এনে দেওয়া ওয়াটসন।

/এফআইআর/
সম্পর্কিত
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী মুশতাক
এসেক্সে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
শেষ বলে সব ফিল্ডার সীমানায়, যে ঘটনা বদলে দিয়েছিল ক্রিকেটের নিয়ম
সর্বশেষ খবর
ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫
ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫
জম্মু-কাশ্মীর বিধানসভায় হট্টগোল, হাতাহাতি
জম্মু-কাশ্মীর বিধানসভায় হট্টগোল, হাতাহাতি
এপিবিএনের দায়িত্বের লিখিত বিবরণ চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ
এপিবিএনের দায়িত্বের লিখিত বিবরণ চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ
নায়কের স্ত্রীর পছন্দ না, সিনেমা থেকে বাদ পড়েন তাপসী
নায়কের স্ত্রীর পছন্দ না, সিনেমা থেকে বাদ পড়েন তাপসী
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
গ্যাস সংকটের মধ্যে দুঃসংবাদ, এলএনজি সরবরাহ ব্যাহত
গ্যাস সংকটের মধ্যে দুঃসংবাদ, এলএনজি সরবরাহ ব্যাহত