বঙ্গবন্ধু ওপেন গলফের লোগো উন্মোচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৯, ২১:১৪আপডেট : ২৮ মার্চ ২০১৯, ২১:৫৩

লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। ছবি- সৌজন্যে। এশিয়ান ট্যুর গলফ প্রতিযোগিতা আগেও ঢাকায় হয়েছে। তবে এবারই প্রথম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। ৩ থেকে ৬ এপ্রিল কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন। এশিয়ান ট্যুরের এই আসরটি পঞ্চমবারের মতো আয়োজন করছে বাংলাদেশ।

এই প্রতিযোগিতায় ২২ দেশের ১৪৬ জন গলফার অংশ নেবেন। বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ৪৬জন। যেখানে ৪০জন পেশাদার বাকি ৬জন সৌখিন।

লোগো উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ গলফ ফেডারেশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ তুলে ধরেন টুর্নামেন্টের নামকরণের কথা, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে গলফ টুর্নামেন্টটি করার অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। আমি আশা করি বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন সফল হবে। আমি খুশি যে এশিয়ান ট্যুরের মতো একটি বড় ইভেন্ট বাংলাদেশে হচ্ছে। ধন্যবাদ জানাই বাংলাদেশ গলফ ফেডারেশনকে, জাতির পিতার নামে টুর্নামেন্টটি আয়োজন করার জন্য।’

প্রতিযোগিতায় বাংলাদেশের শীর্ষ গলফার ও দু’বারের এশিয়ান ট্যুর জয়ী সিদ্দিকুর রহমানকে ঘিরে স্বপ্ন দেখছেন আয়োজকরা। গলফ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ সিদ্দিকি সেই প্রত্যাশার কথাই তুলে ধরলেন তাকে নিয়ে, ‘পঞ্চমবারের মতো এশিয়ান ট্যুরের আয়োজন করছে বাংলাদেশ। দুটি এশিয়ান ট্যুর জেতা সিদ্দিকুর রহমান আমাদের সেরা তারকা। আশা করি সিদ্দিকুর এবার ভালো করবে। এছাড়া অন্য যারা আছে তাদের ঘিরেও আমাদের প্রত্যাশা কম নয়।’

এবারের প্রতিযোগিতার প্রাইজমানি সাড়ে তিন লাখ ডলার। টুর্নামেন্টের স্পন্সর ন্যাশনাল ব্যাংক।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম