সাকিবহীন সানরাইজার্সের লক্ষ্য ১৯৯

স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০১৯, ২২:৩০আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২২:৩০

সেঞ্চুরি হাঁকিয়েছেন সানজু স্যামসন আইপিএলে প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের একাদশে সুযোগ পেয়েছিলেন সাকিব আল হাসান। দ্বিতীয় ম্যাচে আর সুযোগ হয়নি তার। কেন উইলিয়ামসন চোট থেকে ফেরায় ছিটকে গেলেন শুক্রবার। সাকিবহীন এই ম্যাচে টস জিতে রাজস্থান রয়্যালস ২ উইকেটে ১৯৮ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে তাদের বিপক্ষে।

সাকিব না থাকায় বাড়তি স্পিনার নিতে হয়েছে তার দলকে। ব্যাটসম্যান দীপক হুদার বদলে সুযোগ পান বাম হাতি স্পিনার শাহবাজ নাদিম।

দুটি দলই প্রথম ম্যাচে হেরে টুর্নামেন্ট শুরু করেছে। তাই জয়ের প্রত্যাশা দুই দলেরই। রাজস্থান ১৫ রানে একটি উইকেট হারিয়ে হোঁচট খেয়ে শুরু করেছিলো। তবে তারা বড় সংগ্রহ পেয়েছে অধিনায়ক আজিঙ্কা রাহানে ও সানজু স্যামসনের ঝড়ো ব্যাটিংয়ে।

ওপেনার রাহানে ৪৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় বিদায় নেন ৭০ রানে। অপর দিকে তাণ্ডব চালিয়েছেন স্যামসন। ৫৫ বলে ১০২ রানে ঝড় তুললে অসহায় ছিলো সানরাইজার্স। ১০টি চার ও ৪টি ছক্কা মেরে সমৃদ্ধ করেছেন স্কোরবোর্ড। অপরাজিত ছিলেন ১০২ রানে। একটি করে উইকেট নেন রশিদ খান ও শাহবাজ নাদিম।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম