মিয়ামি ওপেন জিতে সেরা দশে বার্টি

স্পোর্টস ডেস্ক
৩১ মার্চ ২০১৯, ১০:৫৪আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১১:১০

অ্যাশলে বার্টি মিয়ামি ওপেন জিতলেই র‌্যাংকিংয়ের এক নম্বরে ওঠার কথা ছিলো সিমোনা হালেপের। সেই রোমানিয়ান শেষ চার থেকে বিদায় নেওয়ায় সুযোগটা কাজে লাগালেন অস্ট্রেলিয়ার আরেক তরুণী। মিয়ামিতে জিতে ক্যারিয়ার সেরা অর্জন করেছেন অ্যাশলে বার্টি। ফাইনালে সাবেক এক নম্বর ক্যারোলিনা প্লিসকোভাকে হারিয়ে জিতেছেন মিয়ামি ওপেনের শিরোপা।

পেশাদার ক্যারিয়ারে এবারই প্রথম সিঙ্গেলস শিরোপা ঘরে তুলেছেন ২২ বছর বয়সী। প্রথম সেটে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর দুই সেটে জিতে নেন ৭-৬ (৭-১), ৬-৩ গেমে। এই জয়ের ফলে শুধু শিরোপাই নয় র‌্যাংকিংয়ে প্রথমবার সেরা দশে প্রবেশের সুযোগ পাচ্ছেন তিনি। ২০১৩ সালে সামান্থা স্টোসুরের পর কোনও অস্ট্রেলিয়ান এমন কীর্তি করে দেখালো।

অস্ট্রেলিয়ান ওপেনে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলা বার্টি জানালেন তার সাফল্যের পেছনের রহস্যের কথা, ‘আমি শারীরিক দিকটি নজর দেওয়ার চেষ্টা করেছি। বল যতটুকু সম্ভব আয়ত্ত্বে রাখার চেষ্টা করেছি।’

অপর দিকে প্রতিপক্ষ প্লিসকোভা জানালেন ক্লান্তিই ভুগিয়েছে তাকে ফাইনালে, ‘আমি ক্লান্ত ছিলাম অনেক। তবে অ্যাশলে আজকে দারুণ খেলেছে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম