ক্ষমা চাইলেন করুনারত্নে

স্পোর্টস ডেস্ক
০২ এপ্রিল ২০১৯, ১৪:১৪আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১৪:২০

দিমুথ করুনারত্নে। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে একজনকে আহত করেছেন শ্রীলঙ্কান টেস্ট অধিনায়ক দিমুথ করুনারত্নে। যে অপরাধে বাতিল হয়েছে তার ড্রাইভিং লাইসেন্স। নিজের অপ্রত্যাশিত কাণ্ডে সবার কাছে ক্ষমা চেয়েছেন শ্রীলঙ্কান এই ক্রিকেটার। এমনকি নিজেও দাবি করেছেন নৈতিক দায়িত্ব পালন করবেন আহত ব্যক্তির প্রতি।

রবিবার ভোর বেলায় মাতাল হয়ে গাড়ি চালাচ্ছিলেন তিনি। অপ্রকৃতিস্থ থাকায় নিজের গাড়ি নিজে চালিয়ে সংঘর্ষ বাঁধিয়ে দেন অপর একটি থ্রি হুইলারের সঙ্গে। বড় কোনও অঘটন না ঘটলেও তার এই আচরণ যে শ্রীলঙ্কার জাতীয় খেলোয়াড় সুলভ হয়নি তা ফেসবুকে জানিয়ে ক্ষমা চেয়েছেন সবার কাছে।  সোমবার ফেসবুকে এক বিবৃতিতে তিনি লিখেছেন, ‘আপানারা হয়তো বিব্রতকর একটি সংবাদ শুনেছেন যা গতকাল সকালেই ঘটেছে। কলম্বোতে আমি যে গাড়িটি করে বাড়ি ফিরছিলাম দুর্ভাগ্যজনক ভাবে তা ছোট একটি দুর্ঘটনার মুখে পড়েছে। প্রথমে আমি সেই গাড়িটির মালিকের কাছে ক্ষমা চাইছি। যিনি আহত হয়েছেন। এমনকি তিনি অত্যন্ত ভদ্রতার সঙ্গে বিষয়টি শান্তিপূর্ণভাবে মীমাংসা করতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করেছেন।’

আহত ব্যক্তিটি বর্তমানে বাসায় ফিরে গেছেন। সেই কথা উল্লেখ করে তিনি আরও লিখেছেন, ‘আমি আপনাদের আরও একটি তথ্য দিতে পেরে ভালোবোধ করছি যে সেই ব্যক্তিটি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বর্তমানে বাড়িতে বিশ্রামে আছেন। এমনকি তার প্রতি আমার নৈতিক দায়িত্বের বিষয়টিও নিশ্চিত করছি। যাতে তার সুচিকিৎসা ও দেখভাল করার বিষয়টি সুনিশ্চিত হয়।’

করুনারত্নে অবশ্য কৃতর্মের জন্য ক্ষমা চেয়েছেন। লিখেছেন, ‘আমি এ নিয়ে খুব ভালোভাবেই অবগত যে যা করেছি, তা কোনওভাবে শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেটার হিসেবে যায় না। তাই নিজের কৃতকর্মের জন্য সবার কাছে ক্ষমা চাইছি।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম