বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের টিকিট বিক্রি শুরু বুধবার

স্পোর্টস ডেস্ক
০৯ এপ্রিল ২০১৯, ২০:৫৮আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২১:০৪

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের টিকিট বিক্রি শুরু বুধবার দেখতে দেখতে চলে এসেছে ওয়ানডে বিশ্বকাপ। ইংল্যান্ডে মূল আসর শুরু হওয়ার আগে অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচ। ২৪ থেকে ২৮ মে দশটি দলই দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। এই প্রস্তুতি ম্যাচের টিকিটও বিক্রি শুরু হচ্ছে বুধবার থেকে।

দশটি দল দুটি ম্যাচ খেলার সুযোগ পাবে চারটি নির্ধারিত ভেন্যুতে। অবশ্য এই প্রস্তুতি ম্যাচের কোনও ওয়ানডে স্ট্যাটাস থাকবে না।

টিকিটের বিস্তারিত পাওয়া যাবে আইসিসির ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১৯-এর টিকেটিং ওয়েব সাইটে। ম্যাচের দিন ভেন্যুতেও টিকিট বিক্রির ব্যবস্থা থাকবে। সেক্ষেত্রে অনলাইনে প্রি অর্ডারের চেয়ে দাম বেশি পড়বে। তাই অগ্রিমের পক্ষে বেশি জোর দিয়েছে আইসিসি।  

আইসিসি জানিয়েছে মূল আসরের টিকিট বঞ্চিতদের সুযোগ করে দিতে প্রস্তুতি ম্যাচের এমন টিকিট বিক্রির সুযোগ করে দেওয়া হয়েছে। যার সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ১৫ পাউন্ড।

প্রস্তুতি ম্যাচের সূচি

তারিখ             প্রতিপক্ষ                                  ভেন্যু

২৪ মে     পাকিস্তান ও আফগানিস্তান        ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড

২৪ মে      শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা     কার্ডিফ ওয়েলস স্টেডিয়াম

২৫ মে      ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া            হ্যাম্পশায়ার বোল

২৫ মে      ভারত ও নিউজিল্যান্ড                দ্য ওভাল

২৬ মে      দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ   ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড

২৬ মে     বাংলাদেশ  পাকিস্তান        কার্ডিফ ওয়েলস স্টেডিয়াম

২৭ মে      অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা               হ্যাম্পশায়ার বোল

২৭ মে      ইংল্যান্ড ও আফগানিস্তান            দ্য ওভাল

২৮ মে      ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড   ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড

২৮ মে      বাংলাদেশ ও ভারত              কার্ডিফ ওয়েলস স্টেডিয়াম

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম