ভারতের বিশ্বকাপ দলে কার্তিক, বাদ পান্ত

স্পোর্টস ডেস্ক
১৫ এপ্রিল ২০১৯, ১৬:৩৪আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ১৭:৩৫

ভারতের বিশ্বকাপ দল। ভারতের বিশ্বকাপ দল নিয়ে আলোচনা-বিশ্লেষণ কম হয়নি গত কয়েক দিন। বিশেষ করে চার নম্বর পজিশন নিয়ে কাঠখড় পোহাতে হয়েছে বেশ। শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে তারা ঘোষণা করেছে ১৫ সদস্যের বিশ্বকাপ দল। দলে জায়গা হয়নি গত কয়েকদিন আলোচনায় থাকা ঋষভ পান্ত ও আম্বাতি রাইডুর।

এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল ও বিরাট কোহলি আজ মুম্বাইয়ে ভারতীয় বোর্ডের হেড কোয়ার্টারে সভায় বসেছিলেন। সব পজিশনে নির্দিষ্ট খেলোয়াড় থাকলেও চার নম্বর নিয়ে বেশ কিছু প্রশ্ন ছিলো। এই পজিশনের দাবিদার ছিলেন রাইডু, পান্তরাও। কিন্তু নির্বাচকরা আস্থা রেখেছেন দিনেশ কার্তিকের ওপর। যাকে ভাবা হয়েছে বিকল্প উইকেটকিপার হিসেবেও। একই সঙ্গে লোকেশ রাহুলকে রাখা হচ্ছে বিকল্প ওপেনার হিসেবে। অথবা চার নম্বরেও ব্যাট করতে পারেন তিনি!

পান্তের জায়গায় কেন কার্তিক? এর ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক প্রসাদ, ‘অবশ্যই এখানে কার্তিক ও পান্তের জায়গা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তারা দলে থাকবেন ধোনি ইনজুরিতে পড়লে। এখানে আবার উইকেট কিপিংটাও গুরুত্বপূর্ণ। আর একারণেই কার্তিককে দলে রাখা।’

তিন স্পিনার হিসেবে রয়েছেন রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব। আর রয়েছেন চার পেসার।

ভারতের বিশ্বকাপ দল:

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (ভাইস ক্যাপ্টেন), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), কেদার যাদব, দিনেশ কার্তিক, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ সামি।

/এফআইআর/
সম্পর্কিত
ক্রিকেটে নতুন প্রতারণা, আঙুলের তুড়িতে ব্যাটারের সর্বনাশ (ভিডিও)
অস্ট্রেলিয়ায় নতুন অধ্যায়, কোচ ইমরুলের বড় অর্জন
শ্রীলঙ্কা সিরিজের আগে দুঃসংবাদ শুনলো ভারত!
সর্বশেষ খবর
কারাগারের আসামি জামিন পেলে অন্য মামলায় গ্রেফতার দেখানো বন্ধে আইনি নোটিশ
কারাগারের আসামি জামিন পেলে অন্য মামলায় গ্রেফতার দেখানো বন্ধে আইনি নোটিশ
সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ৫টি সংরক্ষিত আসনের দাবি 
সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ৫টি সংরক্ষিত আসনের দাবি 
আগস্টে ২ লঘুচাপের আভাস, তিন অঞ্চলে বন্যার শঙ্কা
আগস্টে ২ লঘুচাপের আভাস, তিন অঞ্চলে বন্যার শঙ্কা
শেখ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন
জঙ্গি সাজিয়ে সাতজনকে হত্যার অভিযোগশেখ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন
সর্বাধিক পঠিত
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি