বিশ্বকাপ দলে আছেন কারা?

স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০১৯, ১৩:২৩আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ১৩:৩৬

বাংলাদেশের বিশ্বকাপ দল। অবশেষে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ দল। ১৮ এপ্রিল আগাম ঘোষণা করার কথা থাকলেও আজ মঙ্গলবার ঘটা করে ঘোষণা করা হয়েছে ১৫ জনের এই দল।

ঘোষিত দলে সবচেয়ে বড় চমক হয়ে এসেছেন এখনও ওয়ানডে না খেলা পেসার আবু জায়েদ রাহীর নাম। গত মাসে নিউজিল্যান্ড সিরিজে টেস্টে ভালো বোলিংয়ের দরুণ ডাক পেয়েছেন। মিডল অর্ডারে ফিরেছেন ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন। বাংলাদেশের হয়ে যার সবশেষ ম্যাচটি ছিলো ২০১৮ সালের সেপ্টেম্বর এশিয়া কাপে। পুনরায় বড় ইভেন্ট দিয়ে কামব্যাক করলেন দলে।

ইংল্যান্ডে অনুষ্ঠেয় এবারের বিশ্বকাপ শুরু হবে ৩০ মে। যার ফাইনাল ১৪ জুলাই। তার আগে ২৬ ও ২৮ মে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৬ তারিখ কার্ডিফে তাদের প্রতিপক্ষ পাকিস্তান, একই স্টেডিয়ামে ২৮ তারিখ প্রতিপক্ষ ভারত। 

এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিশ্বকাপ দল:

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক ), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাইফউদ্দিন, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন ও আবু জায়েদ রাহী।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম