ওয়েস্ট ইন্ডিজের ‘মেন্টর’ সারওয়ান

স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০১৯, ১৪:৩৪আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৬:২২

ওয়েস্ট ইন্ডিজের ‘মেন্টর’ সারওয়ান বিশ্বকাপের আগে বাংলাদেশ ও আয়ারল্যান্ডকে নিয়ে ৫ মে থেকে ত্রিদেশীয় সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। তারপর হবে বিশ্বকাপ। দুই অ্যাসাইনমেন্টকে ঘিরে সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান রামনারেশ সারওয়ানের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে ক্যারিবীয়রা। বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজে তিনি মেন্টরের ভূমিকা পালন করবেন ক্যারিবিয়ানদের অনুশীলনে।

২০১৬ সালে ক্যারিয়ারের ইতি টেনে দেওয়া সারওয়ান ইতোমধ্যে দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন। বারবাডোসে সামনের মাসে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে কাজ করছেন ওয়েস্ট ইন্ডিজ দলে। মঙ্গলবার শাই হোপ ও ড্যারেন ব্রাভোদের সঙ্গে নেটে অনুশীলনেও কাজ করেছেন।

তবে সোমবার কোচিং স্টাফদের যেই প্যানেল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ তাতে সারওয়ানকে দীর্ঘস্থায়ী কোনও ভূমিকায় রাখা হয়নি। আপাতত তাকে দলে ব্যাটসম্যানদের সঙ্গে কাজ করতেই রাখা হয়েছে।

সারওয়ান জানিয়েছেন, এই প্রস্তাবটা এসেছে বর্তমান ক্রিকেট ডিরেক্টর জিমি অ্যাডামসের কাছ থেকে। প্রস্তাবটা যদিও স্বল্পস্থায়ী, সারওয়ান বেশ রোমাঞ্চিত এমন দায়িত্ব পেয়ে, ‘রোমাঞ্চ বোধ করছি। জিমির কাছ থেকে ফোনটা পেয়ে অভিভূত হয়েছি এই ভেবে যে আবারও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে সহযোগিতা করতে পারবো।’

২০১৬ সালে অবসরের সময় ক্যারিবীয় ক্রিকেট কাঠামো নিয়ে নিজের মূল্যায়ন দিয়েছিলেন সারওয়ান। ক্যারিবীয় ক্রিকেটের দুর্বলতায় আঙুল দিয়ে বলেছিলেন তাদের সবথেকে বড় সমস্যা ভালো কাঠামোর অনুপস্থিতি। যা তরুণ ক্রিকেটারদের বেড়ে উঠতে সহায়তা করবে। এখন মেন্টরিংয়ের সেই সুযোগ পেয়ে সমস্যা উত্তরণে ভূমিকা পালন করতে পারবেন।

ইতোমধ্যে ক্যারিবীয়দের কৌশলগত ব্যাটিংয়ের দিকেও নজর দিয়েছেন। যার কাছে মনে হয়েছে স্ট্রাইক রোটেশনে দুর্বলতা আছে ক্যারিবীয়দের। এই অবস্থার উন্নতি করতে নজর দিতে হবে স্ট্রাইক রোটেশনে, ‘আমি জানি আমাদের ব্যাটসম্যানদের স্ট্রাইক রোটেশন নিয়ে সম্প্রতি সমস্যা হচ্ছে। এই জায়গায় উন্নতি করতে কাজ করছি।’

১৩ বছরের ক্যারিয়ার থেকে অবসরের আগে ১৮১ টি ওয়ানডে, ৮৭টি টেস্ট ও ১৮টি টি-টোয়েন্টি খেলেছেন সারওয়ান। যেখানে তার টেস্টে সংগ্রহ ৫ হাজার ৮৪২ আর ওয়ানডেতে ৫ হাজার ৮০৪।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম