প্রিমিয়ার থেকে বিকেএসপির অবনমন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৯, ২১:৫৯আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ২২:০২

প্রিমিয়ার থেকে বিকেএসপির অবনমন ঢাকা প্রিমিয়ার লিগ থেকে প্রথম দল হিসেবে অবনমন হলো বিকেএসপির। রেলিগেশন লিগে তারা উত্তরা স্পোর্টিংয়ের কাছে হেরেছে মাত্র ১ উইকেটে! ফলে প্রথম বিভাগে নেমে গেছে বিকেএসপি।  

সাভারে উত্তরা স্পোর্টিং জয় পেলেও ম্যাচের ফল এক পর্যায়ে ঝুলছিলো পেন্ডুলামের মতো। সাভারে টস জিতে ব্যাট করে খুব বেশি বড় স্কোর পায়নি বিকেএসপি। উত্তরার আব্দুর রশিদের বোলিংয়েই পথ হারায় তারা। সর্বোচ্চ স্কোর বলতে আমিনুল ইসলামের ৫৯। বাকিরা থিতু না হওয়াতে ৪৯.৪ ওভারে মাত্র ১৪৪ রান জমা হয় বিকেএসপির স্কোর বোর্ডে। আব্দুর রশিদ নেন ৫টি উইকেট। এছাড়া উত্তরার হয়ে একটি করে উইকেট নেন সাজ্জাদ হোসেন, মানান শর্মা ও মোহিমেনুল খান।

জবাবে উত্তরার শুরুটাও ছিলো হতাশাজনক। ৫০ রানে সাজঘরে বিদায় নেয় ৪জন। শেষ উইকেটের লড়াইয়ে উত্তরা জয় পেলেও তার ভিতটা গড়েছেন মূলত মানান শর্মা। করেছেন সর্বোচ্চ ৫২ রান। মানান শর্মার বিদায়ে অষ্টম উইকেটের পতন ঘটলে তখন হারের শঙ্কা উঁকি দিচ্ছিলো উত্তরা শিবিরে। এরপর ১২১ রানে ৯ উইকেট পড়লে পরিস্থিতি হয়ে দাঁড়ায় আরও অনুমেয়। তখন শেষ উইকেটে বুক চিতিয়ে লড়াই করেছেন আব্দুল গাফফার ও সাজ্জাদ হোসেন। আব্দুল গাফফার ২১ রানে অপরাজিত থাকেন আর ৯ রানে সাজ্জাদ। এই দুজন মিলেই ৩৩.৬ ওভারে ৯ উইকেটে হারিয়ে জয় নিশ্চিত করেন দলের। বিকেএসপির হয়ে ৪টি উইকেট নেন তানজিম হাসান। ম্যাচসেরা উত্তরার হয়ে ৫ উইকেট নেওয়া আব্দুর রশিদ।

এই জয়ে প্রিমিয়ার লিগে থাকার আশা টিকে রইলো উত্তরার। তবে তা চূড়ান্ত হবে শেষ ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে ম্যাচের পর।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি