দিল্লিকে হারিয়ে দুইয়ে মুম্বাই

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০১৯, ০০:২২আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ০০:২৮

দিল্লিকে হারিয়ে দুইয়ে মুম্বাই আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের জয় ৮ ম্যাচে ৫টি করে। আজ জিতলে চেন্নাইয়ের পর দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ ছিলো একটি দলের। দিল্লিকে ৪০ রানে হারিয়ে সেই সুযোগ লুফে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া মুম্বাই ৫ উইকেটে সংগ্রহ করে ১৬৮ রান। এই ম্যাচে একক আধিপত্য কারো ছিলো না। টপ ও মিডল অর্ডারের মিলিত ভূমিকায় বড় পুঁজি পায় তারা। অধিনায়ক রোহিত শর্মা ২২ বলে ৩০, কুইন্টন ডি কক ২৭ বলে ৩৫ রান করে ফিরলে শেষ দিকে ক্রুনাল পান্ডিয়া ও হার্দিক পান্ডিয়া আগ্রাসী ভঙ্গিতে খেলেছেন। সবচেয়ে বেশি ছিলেন হার্দিক পান্ডিয়া। ১৫ বলে ২ চার ও ৩ ছক্কায় করেন ৩২ রান। ক্রুনাল পান্ডিয়া ২৬ বলে ৩৭ রানে অপরাজিত থেকে স্কোর বোর্ড সমৃদ্ধ করেন।

জয়ের লক্ষ্যে নেমে দিল্লি শিখর ধাওয়ানের ব্যাটে উড়ন্ত সূচনা করেছিলো। ২২ বলে ৩৫ রানে তার ফেরার পর দিল্লির হয়ে বড় ইনিংস উপহার দিতে পারেনি কেউ। মাঝে অক্ষর প্যাটেল ২৬ ও ক্রিস মরিস ১১ রান করলেও বাকিদের স্কোর ছিলো ডাবল ফিগারের নিচে। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে দিল্লির সংগ্রহ ছিলো ১২৮ রান।

মুম্বাইয়ের রাহুল চাহার ও জাসপ্রিত বুমরাহর বোলিংয়ের সামনে টিকতে পারেনি তারা। চাহারই ওপেনিং জুটিতে আঘাত হানেন। নেন তিনটি উইকেট। দুটি নেন বুমরাহ। ম্যাচসেরা হার্দিক পান্ডিয়া। 

৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে চেন্নাই। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পরে অবস্থান মুম্বাইয়ের।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম