পাবনায় জেলা প্রশাসক গোল্ড কাপে চ্যাম্পিয়ন সদর উপজেলা

পাবনা প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৯, ২২:৫৫আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ০০:০৭

পাবনায় জেলা প্রশাসক গোল্ড কাপে চ্যাম্পিয়ন সদর উপজেলা পাবনা জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে পাবনা সদর উপজেলা। আর রানার্স আপ হয়েছে ঈশ্বরদী উপজেলা।

শুক্রবার বিকালে পাবনা সরকারি এডওর্য়াড কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় ১-০ গোলে ঈশ্বরদী উপজেলাকে হারায় পাবনা সদর উপজেলা। খেলায় চ্যাম্পিয়নদের হাতে পুরস্কার তুলে দেন পাবনা জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন।

পাবনা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই খেলায় জেলার ৯ উপজেলার ৯টি এবং পাবনা পৌরসভার একটিসহ মোট ১০টি দল অংশ নেয়।

চূড়ান্ত পর্বের খেলায় পাবনা ও ঈশ্বরদী উপজেলা দলে স্থানীয় ফুটবলারদের পাশাপাশি উভয় দলে ৪ জন করে মোট ৮ জন নাইজেরিয়ান ফুটবলারও অংশ নেন। খেলায় দর্শক সমাগম ছিল চোখে পড়ার মতো।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম