সুযোগ পেয়েও হাতছাড়া চেলসির!

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০১৯, ১১:০৫আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ১১:২০

সুযোগ পেয়েও হাতছাড়া চেলসির!

তৃতীয় স্থানে ওঠার সুবর্ণ সুযোগ ছিলো চেলসির সামনে। তা অবশ্য ব্লুরা করতে পারেনি বার্নলি তাদের রুখে দেওয়ায়। ইংলিশ প্রিমিয়ার লিগে তারা ড্র করেছে ২-২ গোলে।  

ম্যাচের শুরুটা জমিয়ে তুলেছিলো দুই দলই। বার্নলি ৮ মিনিটে হ্যানড্রিকের গোলে এগিয়ে শুরু করলে চেলসিও ছেড়ে কথা বলেনি। ১২ মিনিটে সমতা ফেরান কঁতে। দুই মিনিট পর হিগুয়েইন গোল করে দলকে এগিয়ে নিলেও বার্নলির কাছে অগ্রগামিতা ধরে রাখার রসদ ছিলো না চেলসির। ২৪ মিনিটে বার্নেসের গোলে ফের সমতা ফেরায় বার্নলি।

প্রথমার্ধেই আক্রমণের সব রসদ জমিয়ে রেখেছিলো দুই দল। তাই দ্বিতীয়ার্ধে আর গোলের দেখা পায়নি কেউ। বরং সবচেয়ে বেশি হতাশা গ্রাস করেছে চেলসিকে। তাদের শিবিরে আরও দুসংবাদ বয়ে আনেন হাডসন ওডোই। পেশির চোট নিয়ে ছিটকে গেছেন। পাজড়ের চোট নিয়ে বের হয়ে যান কঁতেও। শেষ দিকে চেলসি কোচকেও বিতণ্ডায় জড়ানোতে মাঠ ছাড়তে হয়।

সপ্তাহান্তে টটেনহাম, আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড হারের বৃত্তে থাকায় চেলসিও হতাশা নিয়ে মাঠ ছাড়লো লিগে। জিতলেই টটেনহামকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে যেতে তারা। বর্তমানে ৩৪ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে টটেনহাম। চতুর্থ স্থানে থাকা চেলসির এক ম্যাচ বেশি খেলে সংগ্রহ ৬৭ পয়েন্ট।

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত
খিলগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত
তুরাগকাণ্ড যে প্রশ্নগুলো উসকে দিচ্ছে
তুরাগকাণ্ড যে প্রশ্নগুলো উসকে দিচ্ছে
জাতিসংঘের বিশেষ পরামর্শমূলক মর্যাদা পেলো বাংলাদেশের এইচএসএফ
জাতিসংঘের বিশেষ পরামর্শমূলক মর্যাদা পেলো বাংলাদেশের এইচএসএফ
ক্রিকেটার নাঈমকে মারধরের প্রমাণ মিলেছে, ৩ পুলিশের বিরুদ্ধে শাস্তির সুপারিশ
ক্রিকেটার নাঈমকে মারধরের প্রমাণ মিলেছে, ৩ পুলিশের বিরুদ্ধে শাস্তির সুপারিশ
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ