বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৯, ১৮:১৪আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১৮:৩৫

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল আগামী ২৯ এপ্রিল থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দলের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসছে পাকিস্তান। সেই লক্ষ্যে শুক্রবার বাংলাদেশে পা রাখছে পাকিস্তানের বয়সভিত্তিক দল। ২১ দিনের সফরে বাংলাদেশের বিপক্ষে দুটি তিনদিনের ম্যাচ ছাড়াও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে সফরকারীরা।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি সিরিজের ১৫ সদস্যের দল ঘোষণার পাশাপাশি সফরের সূচিও ঘোষণা করেছে। সফরের প্রথম তিনদিনের ম্যাচটি মাঠে গড়াবে ২৯ এপ্রিল, ভেন্যু ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। ৫ মে দ্বিতীয় তিনদিনের ম্যাচটি  অনুষ্ঠিত হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। একই ভেন্যুতে ১০, ১২ ও ১৫ মে মাঠে গড়াবে তিনটি ওয়ানডে। সিরিজ শেষে আগামী ১৬ মে ঢাকা ত্যাগ করবে সফরকারী পাকিস্তান।

বাংলাদেশ দল: রিয়াদ খান (অধিনায়ক), মাহফুজুর রহমান রাব্বি (সহ-অধিনায়ক), মফিজুল ইসলাম, সাজ্জাদ হোসেন মিরাজ, সাকিব শাহরিয়ার, রাফসান জানি, সোহাগ আলী, আইচ মোল্লা, আজিজুল হক রনি, তানভীর আলম অয়ন, শামসুল ইসলাম ইপন, মাকসুদুর রহমান, আশিকুর রহমান, শাহরিয়ার আলম মাহিম ও মুশফিক হাসান।

স্ট্যান্ডবাই: আমির হোসেন, খালেদ হাসান, মিনহাজুল হাসান, আরিফ আহমেদ অনিক, মো: সাজিদ আহমেদ, নাসিম ইসলাম ও জি.এম তাহজিবুল ইসলাম।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম