ঘরের মাঠে মৌসুমের প্রথম হার চেন্নাইয়ের

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০১৯, ০০:৪১আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ০০:৪৭



ঘরের মাঠে মৌসুমের প্রথম হার চেন্নাইয়ের জ্বরের কারণে চেন্নাই সুপার কিংসে আজ ছিলেন না মহেন্দ্র সিং ধোনি। তার অনুপস্থিতিতে দলের দশা কী হয় তা বোঝা গেলো আজ। মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে তারা হেরে গেছে ৪৬ রানের ব্যবধানে।

ধোনি না থাকায় ঘরের মাঠে চেন্নাই পাত্তাই পেলো না আজ। শুরুতে টস জিতে মুম্বাইকে ব্যাটিং পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন সুরেশ রায়না। দ্বিতীয় ইনিংসে শিশির প্রভাব ফেলতে পারে এমন ধারণা ছিলো তার। মুম্বাই ব্যাটিংয়ে নামলে অধিনায়ক রোহিত শর্মার ব্যাটেই সওয়ার হয় তার দল। ৪৮ বলে করা ৬৭ রানের ঝড়ো ইনিংসে স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৫৫ রান। রোহিত শর্মা ছাড়াও এভিন লুইস ৩২ রান করেন। যদিও তা ছিলো ধীর গতির।

জবাবে চেন্নাইয়ের ব্যাটিং ছিলো ছন্নছাড়া। এক মুরালি বিজয়ের ৩৮ রান ছাড়া উল্লেখযোগ্য ইনিংস ছিলো শুধু ডোয়াইন ব্রাভোর ২০ ও মিচেল স্যান্টনারের ২২। বাকিরা আসা যাওয়ার খেলায় মাতলে ঘরের মাঠে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার নজির গড়ে চেন্নাই। একই সঙ্গে ঘরের মাঠে মৌসুমের প্রথম হারটিও! চেন্নাই ১০৯ রানে গুটিয়ে যায় ১৭.৪ ওভারে। লঙ্কান টো ক্রাশার লাসিথ মালিঙ্গার বোলিংয়েই বিধ্বস্ত হয়েছে চেন্নাই। মালিঙ্গা ৩৭ রানে নেন সর্বোচ্চ ৪ উইকেট। দুটি করের নেন ক্রুনাল পান্ডিয়া ও জসপ্রিত বুমরাহ।

আজকে জিতলে প্লে অফ নিশ্চিতের একটা সুযোগ ছিলো শীর্ষে থাকা চেন্নাইয়ের সামনে। কিন্তু মুম্বাই জিতে যাওয়ায় তা আর হয়নি। বরং ১১ ম্যাচে ১৪ পয়েন্টে শ্রেয়তর রানরেটে দিল্লি ক্যাপিটালসকে টপকে দুইয়ে উঠেছে মুম্বাই। শীর্ষে থাকা চেন্নাইয়ের সংগ্রহ ১২ ম্যাচে ১৬ পয়েন্ট।

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম