তাসকিনকে নিয়েই আয়ারল্যান্ড যাচ্ছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৯, ১৭:০৪আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১৭:১২

তাসকিন আহমেদ। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ফরহাদ রেজার থাকাটা নিশ্চিতই ছিলো। তবে তাসকিন আহমেদ ও শফিউল ইসলামের মধ্যে কে থাকবেন- এ নিয়ে ছিলো সংশয়। রবিবার সব কিছুর অবসান ঘটিয়ে ফরহাদ রেজার সঙ্গী হিসেবে তাসকিনকেই বেছে নিয়েছেন নির্বাচকরা।

বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন আয়ারল্যান্ডে ১৮তম সদস্য হিসেবে ফরহাদ রেজা এবং ১৯তম সদস্য হিসেবে যাচ্ছেন তাসকিন আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এমন তথ্য। আকরাম অবশ্য এর ব্যাখ্যা দিয়েছেন আলাদাভাবে, ‘তাদের ব্যাপারে কোচদের খুব আগ্রহ ছিলো। সেই সঙ্গে মোস্তাফিজ-রুবেলের বিকল্প হিসেবেই তাদের বিবেচনা করা হয়েছে।’

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দলে ডাক পেয়েছেন ফরহাদ রেজা। সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগে ১৬ ম্যাচে ৩৮ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। এছাড়া ব্যাট হাতেও ছিলেন কার্যকরী। নিয়েছেন ২০৭ রান। এর আগে লিগের টি-টোয়েন্টি ম্যাচগুলোতে ৪ ম্যাচে ১১ উইকেট ও ২২৭.৬৫ স্ট্রাইক রেটে রান করেছেন ১০৭। ঘরোয়া লিগে সাম্প্রতিক এই ফর্মই ২০১৪ সালের পর তাকে পুনরায় জাতীয় দলে খেলতে সুযোগ করে দিয়েছে। ফরহাদ রেজা এক সময় নিয়মিত ছিলেন জাতীয় দলে। খেলেছেন ৩৪ ওয়ানডে এবং ১৩ টি-টোয়েন্টি। তবে ওয়ানডে খেলেছেন আরও আগে। ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে সবশেষ মাঠে নেমেছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার।

অন্যদিকে ইনজুরির কারণে প্রিমিয়ার লিগে সিংহভাগই খেলতে পারেননি তাসকিন। তবে তিন ম্যাচের মধ্যে একটিতে নিয়েছেন ৪ উইকেট। এছাড়া ২ উইকেট নিয়েছিলেন অন্য ম্যাচে। ইনজুরিতে পড়ার আগে সবশেষ বিপিএলে ২২ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারিও ছিলেন। পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ গত কয়েকদিন তাসকিনকে পর্যবেক্ষণ করে তার ফিটনেস নিয়ে সন্তুষ্টিও প্রকাশ করেছিলেন।

আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে সঙ্গে নিয়ে এই ত্রিদেশীয় সিরিজ শুরু হবে ৫ মে। 
ত্রিদেশীয় সিরিজের দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাইফউদ্দিন, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহী, নাঈম হাসান, ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম