জাতীয় ক্যারমে চ্যাম্পিয়ন হেমায়েত মোল্লা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৯, ১৬:৫৩আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৬:৫৪

বিজয়ীদের সঙ্গে অতিথিদের ফটো সেশন। শেষ হলো অষ্টম জাতীয় ক্যারম চ্যাম্পিয়নশিপ। জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন বিল্ডিংয়ের জিমনেসিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন হেমায়েত মোল্লা, রানার আপ হাফিজুর রহমান। দ্বৈত নারীতে চ্যাম্পিয়ন লিপি এবং আফসানা।

গত ২৫ এপ্রিল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন করেন। বাংলাদেশ ক্যারম ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই  প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় ছিল ওয়ালটন গ্রুপ।

রবিবার সন্ধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ও বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সভাপতি জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়নদের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পক্ষে মেহরাব হোসেন আসিফ। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন।

প্রতিযোগিতায় মিক্স ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছেন সালাউদ্দিন এবং মাকসুদা, রানার আপ হয়েছেন মনিরুজ্জামান এবং নাহার। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে ওয়ালটন ল্যাপটপ জিতেছেন হেমায়েত মোল্লা।

বিকেএসপি, ঢাকা বিশ্ববিদ্যালয়,  বুয়েট, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ, ওয়ালটন, ইডেন কলেজসহ বাংলাদেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, ক্লাব ও বিভিন্ন সংস্থার প্রায় দুইশোরও বেশি নারী-পুরুষের অংশগ্রহণে ৪ দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে ছিলো দেশ টিভি, ডেইলি বাংলাদেশ, বাংলা ট্রিবিউন  ও এবিসি রেডিও।

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম