আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের কষ্টের জয়

স্পোর্টস ডেস্ক
০৪ মে ২০১৯, ০১:২৬আপডেট : ০৪ মে ২০১৯, ০১:২৯

আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের কষ্টের জয় বার্ষিক র‌্যাংকিং শেষে ওয়ানডের শীর্ষ দল এখন ইংল্যান্ড। আর তাদের মাটিতেই এবার হবে ওয়ানডে বিশ্বকাপ। সেই দলটাকে প্রায় হারের লজ্জায় ডোবাতে চেয়েছিলো আয়ারল্যান্ড! দৃঢ়চেতা ব্যাটিংয়ে তা আর হতে দেননি অভিষিক্ত বেন ফোকস। একমাত্র ওয়ানডেতে কষ্ট করে ইংল্যান্ড জিতেছে ৪ উইকেটে।

ডাবলিনে বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে এই ম্যাচ। ইংল্যান্ড তিনজনকে অভিষেক করায় আজ। ক্যারিবীয় জোফরা আর্চারও পেয়েছেন কাঙ্ক্ষিত সুযোগ। তার সঙ্গে ডেভিড মালান ও বেন ফোকস। আয়ারল্যান্ডেরও অভিষেক হয়েছে তিনজনের। সেই অভিষিক্তরাই ত্রিদেশীয় সিরিজের আগে দারুণ পারফরম্যান্সে চোখ রাঙানি দিয়ে রাখলো বাকিদের।

ভেজা আউট ফিল্ড থাকায় ম্যাচ শুরু হয় ২ ঘণ্টা দেরিতে। তাতে পরিধি কমে দাঁড়ায় ৪৫ ওভারে। টস হেরে ব্যাট করতে নেমে আইরিশদের সূচনাটা উড়ন্তই ছিলো। বিনা উইকেটে ৫৫ রান তোলা দলটি বিপদে পড়ে কারানের আঘাতে। স্টারলিংকে ফেরালে আইরিশরা ধীরে ধীরে গুটিয়ে যাওয়ার দিকেই মন দেয় তাদের বোলিংযে টিকতে না পেরে। ৭৭ রানে পতন হয় ৪ উইকেটের!

সর্বোচ্চ স্কোর বলতে স্টারলিংয়ের ৩৩। লোয়ার অর্ডারে আরেক অভিষিক্ত অ্যাডেয়ার ৩২ রানে জ্বলে উঠার চেষ্টা করলে তার উইকেটটিই নেন আরেক অভিষিক্ত আর্চার। লিয়াম প্লাঙ্কেটের ৪ ও কারানের ৩ উইকেট শিকারে ৪৩.১ ওভারে অবশেষে ১৯৮ রানে গুটিয়ে যায় আইরিশরা। 

জবাবে ইংল্যান্ডেরও ঘাম ছুটিয়েছে আইরিশ বোলাররা। অভিষিক্ত লিটল ত্রাস ছড়িয়েছেন বেশি। নিয়েছেন ৪ উইকেট। তাতে প্রায় খাদের কিনারায় চলে গিয়েছিলো ইংল্যান্ড। একটা সময় তাদের স্কোর ছিলো ৬ উইকেটে ১০১! সেখান থেকে দলকে টেনে তোলেন আরেক অভিষিক্ত বেন ফোকস। তার অপরাজিত ৬১ ও টম কারানের দৃঢ়চেতা ৪৭ রানই লজ্জা থেকে বাঁচিয়েছে ইংল্যান্ডকে। ৬ উইকেট হারিয়ে ইংল্যান্ড ম্যাচ জিতে নেয় ৪২ ওভারে। ম্যাচসেরা বেন ফোকস। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম