বিশ্বকাপ নিয়ে ভাবছেন না আর্চার!

স্পোর্টস ডেস্ক
০৫ মে ২০১৯, ১৩:২৫আপডেট : ০৫ মে ২০১৯, ১৩:২৯

জোফরা আর্চার যে ক্যারিবীয় জোফরা আর্চারের ইংল্যান্ডে অভিষেক নিয়ে এত আলোচনা। সেই অলরাউন্ডারের অভিষেক হয়ে গেলো আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডেতে। অভিষেকটা অবশ্য খুব বেশি দাপুটে ছিলো না। ৪০ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। ইংল্যান্ড দলে হঠাৎ ডাক পাওয়া এই পেস বোলিং অলরাউন্ডার জানালেন তার বেলায় খুবই আন্তরিক ছিলো ইংলিশদের ড্রেসিং রুম।

গত মাসে ইংল্যান্ডের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ না হলেও আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছেন। এখানে ভালো করলেই কেবল ডাক পেতে পারেন বিশ্বকাপে। জোফরা আর্চার অবশ্য বিশ্বকাপকে তার লক্ষ্য হিসেবে নির্ধারণ করছেন না। তিনি মনে করেন, ‘আসলে সব কিছু ম্যাচ বাই ম্যাচ এগুতে হবে। আমি এখনই এত দূর পর্যন্ত ভাবছি না। এখানে ভালো করলে সম্ভবত তখন দলে আমাকে নিয়ে ভাবা হবে। তবে আমি এখনই বিশ্বকাপ খেলার জন্য লক্ষ্য নির্ধারণ করছি না।’

ইংল্যান্ডের হয়ে খেলতে পারার যোগ্যতাটা দ্রুতই হয়ে গেছে আর্চারের। বিশেষ করে ইংল্যান্ডে বাইরের কেউ খেলতে চাইলে প্রচলিত নিয়ম পাল্টানোর কারণে। সেই দলে খেলতে পেরে প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করেছেন আর্চার। প্রথম ম্যাচ খেলার পর ড্রেসিং রুমের আন্তরিক পরিবেশ মুগ্ধ করেছে তাকে, ‘এটা ছিলো খুবই আন্তরিকতা পূর্ণ। বেশির ভাগকেই দলে যোগ দেওয়ার পূর্বে থেকে চিনি। আর এমন দলে ডাক পাওয়া মানে দারুণ কিছু। অনেক সময় মিডিয়া ভুলভাবে উপস্থাপন করে। তবে আমি আসার পর থেকে এখানে তেমন বাজে কিছু অনুভব করিনি। সবাই খুব আন্তরিক।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম