বিশ্বকাপে রাবাদাকে পেতে আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
১২ মে ২০১৯, ১৬:৪৩আপডেট : ১২ মে ২০১৯, ১৭:০৬

কাগিসো রাবাদা। এ মাসের শুরুতেই প্রোটিয়া শিবিরে আশঙ্কাজনক খবর হয়ে এসেছিলো পেসার কাগিসো রাবাদার চোট। সামনে বিশ্বকাপ থাকায় আক্রমণের মূল অস্ত্রকে না পেলে বিপদেই পড়তে হবে দক্ষিণ আফ্রিকাকে। তবে শনিবার ইনজুরি নিয়ে নতুন আপডেটের পর তার ফেরা নিয়ে বেশ আত্মবিশ্বাসী দেখা গেলো তাদের।

পিঠের চোটের কারণে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকার কথা রাবাদার। তবে সঠিক সময়ে রাবাদা পুরোপুরি ফিটনেস ফিরে পাবেন বলেই আশাবাদ টিম চিকিৎসক মোহাম্মদ মোসাজির, ‘রাবাদার পুনর্বাসনের সময়কাল আরও ২ থেকে ৩ সপ্তাহ। আমরা সবাই আত্মবিশ্বাসী ও বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে যোগ দেবে।’

পিঠের চোটে আগেও বেশ কয়েকবার ভুগেছেন রাবাদা। এ কারণে আইপিএল থেকে বাকি পরীক্ষার জন্যে দ্রুত দেশে ফেরত পাঠানো হয় তাকে। পরে তার সুস্থতায় খুব বেশি সতর্কতামূলক পদক্ষেপ নেয় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

রাবাদার ব্যাপারে আশাবাদী খবর জানা গেলেও সংশয় রয়েছে ডেল স্টেইন ও লুঙ্গি এনগিদিকে নিয়ে। দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, এ দুজন তাদের সঙ্গে ইংল্যান্ড সফরে যাবেন। তবে পুরোপুরি ফিট থাকবেন কিনা এ নিয়ে কিছুই জানায়নি তারা। চোটের কারণে কয়েক দিন আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন পেসার আনরিখ নোর্টি।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম