বিশ্বকাপের আগে ছন্দে ফেরায় উচ্ছ্বসিত মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০১৯, ১২:৪৮আপডেট : ১৪ মে ২০১৯, ১২:৫৩

ক্যারিবীয়দের বিপক্ষে মোস্তাফিজের ছিলো ম্যাচসেরা নৈপুণ্য। বিশ্বকাপের আগে বাংলাদেশ দলে যাদের নিয়ে বেশি দুশ্চিন্তা দেখা গেছে তাদের মাঝে অন্যতম পেসার মোস্তাফিজুর রহমান। চোটের ঝুঁকি তো রয়েছেই, তার ওপর ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচে ছিলেন পুরোপুরি খোলসবন্দী। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই কাটার মাস্টারকেই দেখা গেলো ধারালো রূপে। বিশ্বকাপের আগে এই ছন্দে ফেরাটা কতটা স্বস্তির তা বোঝা গেলো মোস্তাফিজের উচ্ছ্বসিত অভিব্যক্তি থেকে।

সোমরবার ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এমন জয়ের মঞ্চটা তৈরি হয়েছে মোস্তাফিজের ধারালো বোলিংয়েই। ৪৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরাও তিনি। অবশ্য এই ম্যাচ সেরার পুরস্কারটা গত দুই বছরে এবারই প্রথম!  তাই পরের ম্যাচসেরা পুরস্কারটা যেন আর দেরি করে না আসে সেই অপেক্ষা এখন মোস্তাফিজের। ম্যাচের পর সেই কথাই বললেন তিনি, ‘আমি আশা করবো পরের ম্যাচসেরার পুরস্কারটা পেতে যেন খুব বেশি দেরি না হয়।’

দুই ম্যাচ পর ছন্দ ফিরে পাওয়ায় খুব আত্মবিশ্বাসী দেখা গেলো তাকে। বিশেষ করে ইদানিং স্লগ ওভারে অভ্যস্ত হওয়ার বিষয়টিতেও মানিয়ে নিয়েছেন তিনি, ‘আমি এখন আনন্দিত যে ম্যান অব দ্য ম্যাচ হতে পেরেছি। প্রথম উইকেট নেওয়ার পর আত্মবিশ্বাসটা ফিরে পাই। দীর্ঘদিন ডেথ ওভারে বোলিংয়ের পর এখন এখন স্লগ ওভারগুলোতে আমি আরও বেশি অভ্যস্ত।’

বিশ্বকাপের আগে তাই এমন ধারায় ফিরতে পেরে তা যে টনিক হিসেবে কাজ করবে সেটা মানেছেন মোস্তাফিজ। তাই আসন্ন টুর্নামেন্টে ধারাবাহিকতার ভিত্তিতে পারফর্ম করতে মুখিয়ে তিনি, ‘ভালো করলে আত্মবিশ্বাসটা বেড়ে যায়। শুরুর খেলাগুলোতে ভালো করতে পারিনি সেটা ঠিক আছে। কিন্তু সামনেই বিশ্বকাপ, সেখানে ধারাবাহিকভাবে ভালো করতে মুখিয়ে আছি।’-ক্রিকবাজ।

/এফআইআর/
সম্পর্কিত
এবার নেপাল প্রিমিয়ার লিগে সাকিব, ভিড়লো পোখারা অ্যাভেঞ্জার্সে 
স্টার্কের চেয়েও গতিতে এগিয়ে নাহিদ, সেই অস্ত্রই হারিয়েছে বাংলাদেশ
মহানুভবতা নাকি ভুল? হাসারাঙ্গার সিদ্ধান্তে বড় মূল্য দিলো ক্যান্ডি রয়্যালস (ভিডিও)
সর্বশেষ খবর
রূপপুরের অর্থ পরিশোধ রুপিতে করার প্রস্তাব রাশিয়ার, ঢাকা-মস্কো সম্পর্কে নতুন সমীকরণের ইঙ্গিত
গুগল ম্যাপের আরও স্মার্ট ব্যবহার: জেনে নিন ৬ কার্যকর ফিচার
ট্রাম্পের সঙ্গে ‘চমৎকার’ বৈঠক, ইরান যুদ্ধ নিয়ে যা বললেন নেতানিয়াহু
কিউবায় ‘বিপ্লব অবসানের’ অপেক্ষায় ফিদেল কাস্ত্রোর মেয়ে
সর্বাধিক পঠিত
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, অবশেষে ধরা পড়লো প্রতারক
মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা