এশিয়ান ফুটবলে তিন নারী রেফারির ইতিহাস

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০১৯, ১৪:৫৭আপডেট : ১৪ মে ২০১৯, ১৫:০৪

এশিয়ান ফুটবলে তিন নারী রেফারি গড়তে যাচ্ছেন ইতিহাস। ছেলেদের ফুটবলে মেয়েদের রেফারিংয়ের ঘটনা আগেও ঘটেছে। তবে এশিয়ান ফুটবলের ইতিহাসে এর আগে এমনটি হয়নি কখনো। এবারই প্রথম এশিয়ান কাপে ছেলেদের কোনও ম্যাচে যারা রেফারিংয়ের দায়িত্বে থাকবেন তারা সবাই নারী! এই ত্রয়ী হচ্ছেন রেফারি ইয়োশিমি ইয়ামাশিতা, সহকারী মোকোতো মোজোনো ও নাওমি তেশিরোগি। এশিয়ান ফুটবলে এবারই প্রথম এমনটি হওয়ায় এই নারীরা হতে যাচ্ছেন ইতিহাসের অংশ।

তিন জাপানি এই নারী রেফারির দায়িত্ব পালন করবেন কাপের ‘এফ’ গ্রুপের চূড়ান্ত ম্যাচে। যেখানে মুখোমুখি হবে মিয়ানমারের ইয়াঙ্গুন ইউনাইটেড ও কম্বোডিয়ান নাগা ওয়ার্ল্ড। পুরুষদের মতো তাদেরকেও যেতে হয়েছে ফিটনেস টেস্টের মধ্য দিয়ে।

এএফসি কাপে প্রথমবার হলেও ফিফার অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপে রেফারিংয়ের দায়িত্ব পালন করেছেন ইয়ামাশিতা।  তিনি জানালেন এটা এক সময় তার কাছে ছিলো স্বপ্নের মতো, ‘এটা আমার দেখা স্বপ্নের একটি। অনেক পরিশ্রম করেছি, এটা তারই ফসল।’

ছেলেদের শীর্ষ স্থানীয় লিগে নারী রেফারিংয়ের ঘটনা আগেও ঘটেছে। ফ্রান্স ও জার্মানিতে এমনটি করেছেন যথাক্রমে স্তেফানি ফ্রাপার্ত, বিবিয়ানা স্টেইনহাউস।   

জাপানের ত্রয়ী এই রেফারি এএফসির ১২জন এশিয়ান ম্যাচ অফিসিয়ালদের তালিকায় আছেন। যারা এই বছরে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপেও থাকবেন।   

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রদলের সাবেক নেতাকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল
ছাত্রদলের সাবেক নেতাকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল
বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার
বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার
বিমানবন্দরে তল্লাশি, দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগ খুলতেই হতবাক সিআইডি!
বিমানবন্দরে তল্লাশি, দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগ খুলতেই হতবাক সিআইডি!
তরুণ শিক্ষকদের গবেষণামুখী করতে বাড়ছে প্রশিক্ষণ-গবেষণা অনুদান
তরুণ শিক্ষকদের গবেষণামুখী করতে বাড়ছে প্রশিক্ষণ-গবেষণা অনুদান
সর্বাধিক পঠিত
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী