আজ বাংলাদেশের পরীক্ষা-নিরীক্ষার ম্যাচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০১৯, ১১:০১আপডেট : ১৫ মে ২০১৯, ১১:০১

অনুশীলনে বাংলাদেশ দল। বৃষ্টি আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটা কেড়ে নিয়েছিলো। তবুও ফাইনালে যেতে সমস্যা হয়নি মাশরাফিদের। ওয়েস্ট ইন্ডিজকে দুই ম্যাচে গুঁড়িয়ে আগামী শুক্রবার ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজ জার্সিধারীরা। ফাইনালের আগে অবশ্য আয়ারল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচটি নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে। যদিও বাংলাদেশের জন্য ম্যাচটি পরীক্ষা-নিরিক্ষার ম্যাচ। ডাবলিনে বেলা পৌনে চারটায় ম্যাচটি শুরু হবে। যা সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও মাছরাঙা টেলিভিশন।

নিয়ম রক্ষার ম্যাচ হলেও লিগ পর্বের শেষ ম্যাচটিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে টাইগাররা। এই ম্যাচে আইরিশদের হারিয়ে ফাইনালের প্রস্তুতিটাও সেরে রাখতে চায় মাশরাফি বাহিনী। হেসে খেলে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর ক্রিকেটপ্রেমীরা ভাবছে আয়ারল্যান্ডকে হারানো আর এমন কী? কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তিনশোর বেশি রান ‍তুলে আইরিশরা তাদের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিয়েছে। এই অবস্থা ম্যাচটি যে সহজ হবে না, তা বলাই যায়!যদিও দুই দলের পরিসংখ্যানে বাংলাদেশই এগিয়ে।ওয়ানডেতে দুই দল মুখোমুখি হয়েছে ১০ বার। যার ৬টিতে জিতেছে বাংলাদেশ, ২টি আয়ারল্যান্ড। অন্যটি দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

তবে আজকের ম্যাচে জয় পরাজয় ছাপিয়ে বাংলাদেশের সামনে ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে পরীক্ষা-নিরিক্ষার ম্যাচ হিসেবে। বিশ্বকাপের আগে সবাইকে ম্যাচ খেলার সুযোগ দিতে এ ম্যাচে পরিবর্তন আসছে। শেষ ম্যাচ থেকে আজকের ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন অনেকটাই নিশ্চিত। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে আইরিশদের বিপক্ষে মোসাদ্দেক হোসেন, লিটন দাস ও রুবেল হোসেনকে একাদশে দেখা যেতে পারে। লিটন দাস ফিরলে স্বাভাবিক ভাবেই বিশ্রামে যেতে হবে সৌম্যকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচ খেলতে গিয়ে পিঠে সামান্য ব্যথা অনুভব করেছেন ত্রিদেশীয় সিরিজে দুই ম্যাচে হাফসেঞ্চুরি করা এই ব্যাটসম্যান। শুধু এই কারণেই নয়, লিটনকে দেখে নেওয়ার সুযোগটা হাতছাড়া করতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। তাইতো সৌম্যর বদলে লিটনের ফেরাটা এক প্রকার নিশ্চিতই।

এর বাইরে দুর্দান্ত বোলিং করা মেহেদী হাসানকে বসিয়ে মোসাদ্দেককে সুযোগ দেওয়ার বিষয়টা অনেকটা নিশ্চিতই। শেষ ম্যাচে চার উইকেট নেওয়া মোস্তাফিজকেও বিশ্রামে রাখা হতে পারে। তার জায়গায় দেখা যেতে পারে রুবেল হোসেনকে। এছাড়া হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে অনেকদিন ধরে খেলা চালিয়ে যাচ্ছেন মাশরাফি। তিনিও থাকতে পারেন বিশ্রামে। যদিও এ ব্যাপারে ম্যাচের আগ মুহূর্তে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্টই। অধিনায়ক মাশরাফি না খেললে, তার জায়গায় দেখা যাবে তাসকিনকে।

ম্যাচটি যে পরীক্ষা-নিরিক্ষার ম্যাচ হতে যাচ্ছে-এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আভাস দিয়ে রাখলেন কিছুটা, ‘আমরা ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা, ফুরফুরে ও আত্মবিশ্বাসী রাখার প্রাণপণ চেষ্টা করছি। ফাইনালেও যাতে দল সামর্থ্যের সেরাটা উপহার দিতে পারে, সে চেষ্টাই করা হচ্ছে। প্রাথমিকভাবে আমরা তিনজনকে ম্যাচে দলভুক্ত করার চিন্তা করছি। এরা হলো লিটন দাস, মোসাদ্দেক হোসেন এবং রুবেল হোসেন। এই তিনজনের কাল আয়ারল্যান্ডের বিপক্ষে খেলার সম্ভাবনা খুব বেশি।’

পরীক্ষা-নিরীক্ষার এই ম্যাচে বাংলাদেশের দুই অধিনায়কের সামনে মাইলফলকের হাতছানি। অধিনায়ক হিসেবে উইকেটের সেঞ্চুরির পথে মাশরাফি। ৭৫ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে ইতোমধ্যেই তুলে নিয়েছেন ৯৭টি উইকেট। এ ম্যাচে ৩টি উইকেট নিতে ওয়াসিম-ইমরান খানদের কাতারে পৌঁছাবেন তিনি। এছাড়া সহ-অধিনায়ক সাকিবও দাঁড়িয়ে আরেকটি মাইলফলকের সামনে। আইরিশদের বিপক্ষে ১টি উইকেট নিলে দ্রুততম ক্রিকেটার হিসেবে ২৫০ উইকেট ও ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

পরীক্ষা-নিরীক্ষার এই ম্যাচটিতে জয় তুলে আগামী শুক্রবার ফাইনাল খেলতে পারলে, বিশ্বকাপের প্রস্তুতিতে এর চেয়ে ভালো কিছুই আর হতে পারে না। ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে যাওয়ার আগে আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেবার সেমিফাইনালে গিয়ে শেষ করেছিল চ্যাম্পিয়নস ট্রফির মিশন। এই বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে বিশ্বকাপে ভিন্ন এক বাংলাদেশকে দেখার অপেক্ষায় গোটা দেশ।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক