বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের রিজার্ভ বেঞ্চে ব্রাভো-পোলার্ড

স্পোর্টস ডেস্ক
১৯ মে ২০১৯, ১২:৪৪আপডেট : ১৯ মে ২০১৯, ১২:৫৯

ব্রাভো-পোলার্ডরা রিজার্ভ বেঞ্চে। বিশ্বকাপের ১৫ সদস্যের দলে অপ্রত্যাশিত কিছু বদল ছিলো ওয়েস্ট ইন্ডিজের। বোর্ডের পুরনো নীতি পাল্টে ফেলায় এই দলে কপাল খুলেছে দীর্ঘ দিন অনিয়মিত হয়ে পড়া আন্দ্রে রাসেলের। অবশ্য কিয়েরন পোলার্ড ও ডোয়াইন ব্রাভোদের না রাখায় সমালোচনাও হয়েছে বেশ।  এবার সেই সমালোচনার জবাব দিতে শক্তিশালী রিজার্ভ বেঞ্চে ব্রাভো ও পোলার্ডদের রেখে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

এই রিজার্ভ বেঞ্চে রেখে দেওয়ার পেছনে যা উদ্দেশ্য তা ব্যাখ্যাও করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। বিবৃতিতে প্রধান নির্বাচক রবার্ট হেইন্স জানিয়েছেন, ‘রিজার্ভ লিস্টে যাদের রাখা হয়েছে সেখানে উদ্দেশ্যই হলো আমাদের মূল ভিতগুলো যাতে পূরণ হয়। যদি কোনও বদল করার প্রয়োজন পড়ে তাই প্লেয়ারদের ভাণ্ডারে ভারসাম্য রাখতেই এই দল।   

বিশ্বকাপ উপলক্ষে ক্যারিবীয়রা তাদের অনুশীলন চালাবে সাউদাম্পটনে। সেখানে এই ক্যাম্প চলবে ১৯ থেকে ২৩ মে।

অবশ্য এর আগে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণার আগে রাসেলের মতো পোলার্ডকে নিয়েও একটা গুঞ্জন ছিলো্। আইপিএল দারুণ ফর্মের দরুণ হয়তো জায়গা পাবেন দলে। মূল দলে শেষ পর্যন্ত তা আর হয়নি। একইভাবে ত্রিদেশীয় সিরিজে ভালো ফর্মে থাকায় এই রিজার্ভ বেঞ্চে রয়েছেন সুনিল আম্ব্রিস ও জন ক্যাম্পবেলও।

ওয়েস্ট ইন্ডিজের দশ জনের রিজার্ভ বেঞ্চ: সুনিল আম্ব্রিস, ডোয়াইন ব্রাভো, জন ক্যাম্পবেল, জনাথন কার্টার, রোস্টন চেজ, শেন ডাওরিচ, কিমো পল, খ্যারি পিয়েরে, রেইমন রেইফার ও কিয়েরন পোলার্ড।  

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশের কাছে হারের পর অস্ট্রেলিয়াকে ১৯৯২-এর ভয় দেখালেন লারা
ম্যাক্সওয়েল-ভিনি দম্পতির ঘরে নতুন অতিথি
শ্রীলঙ্কা-ইংল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বরখাস্তের পর প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর
বরখাস্তের পর প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর
মহাসড়কের এআই ক্যামেরা চুরির সময় একজনকে ধরলো জনতা
মহাসড়কের এআই ক্যামেরা চুরির সময় একজনকে ধরলো জনতা
চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার
চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন