বাংলাদেশ এখন আর পঞ্চপাণ্ডবের দল নয়!

স্পোর্টস ডেস্ক
২০ মে ২০১৯, ১২:২৮আপডেট : ২০ মে ২০১৯, ১২:৪৫

বাংলাদেশ এখন আর পঞ্চপাণ্ডবের দল নয়! বাংলাদেশ দলের সাম্প্রতিক সব সাফল্য অভিজ্ঞ ৫ ক্রিকেটারকে ঘিরেই আবর্তিত। তামিম ইকবাল, মাশরাফি মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। অবশ্য ধীরে ধীরে এই পরিস্থিতি বদলাতে শুরু করেছে। ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হওয়াটা তারই প্রমাণ। সৌম্য সরকার আর মোসাদ্দেকের বিধ্বংসী ব্যাটিং সেই ভরসাই দিচ্ছে পুরো দলকে। তাতে বিশ্বকাপে ১৫ সদস্যের স্কোয়াড থেকে ভরসা পাচ্ছেন হেড কোচ স্টিভ রোডস। তার মতে বাংলাদেশ এখন আর পঞ্চপাণ্ডবের দল নয়!

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছিলেন না। ব্যাটে-বলে যার উপস্থিতি প্রভাবকের ভূমিকায় থাকে সেই সাকিবের অনুপস্থিতি কোনও প্রভাবই ফেলতে পারেনি। অথচ তার না থাকা মানেই ছিলো আত্মবিশ্বাসের ঘাটতি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনালে সেই ঘাটতি পূরণে অগ্রণী ছিলেন তরুণ ওপেনার সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন।

এই দুজনের বিধ্বংসী ব্যাটিংয়েই ২৪ ওভারে ২১০ রানের বিশাল সংগ্রহটা অনায়াসে তাড়া করেছে বাংলাদেশ। ৬ বার বহুজাতিক ফাইনালে বাংলাদেশ যা পারেনি সেই দলটাই এবার তা করে দেখালো ভবিষ্যৎ তারকাদের ঘাড়ে ভর দিয়ে। এমন স্বস্তিদায়ক পরিস্থিতি আত্মবিশ্বাসী করে তুলেছে কোচ রোডসকে, ‘যেভাবে তাড়া করে জিতেছি তা সত্যিই চমৎকার ছিলো। যদিও সহজ ছিলো না। এখানে আগে দুই থেকে তিনজন আছে যারা বিশেষ ইনিংস খেলেছে। কিন্তু মোসাদ্দেক যা করে দেখিয়েছে তাতে সবাইকে সে নত অবস্থানে করে রাখতে পারবে। এটাই আমাদের স্কোয়াডের শক্তিমত্তা। আর তা আমাদের বড় ম্যাচ জেতার আত্মবিশ্বাস দিচ্ছে এই দল নিয়েও।’

এই আত্মবিশ্বাই আবার নির্ভার করছে বাংলাদেশ হেড কোচকে। তিনি মনে করেন, ‘তার মানে এই স্কোয়াড নিয়ে বাংলাদেশ এখন খুব শক্তিশালী দল।এটাই আমরা চেয়েছি, শক্তিতে গভীরতা। আরও গভীরতা চাই, তাহলে লোকে আর পঞ্চপাণ্ডব নিয়ে কথা বলবে না।’-ক্রিকবাজ।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি