গোলমাল করায় প্লেনে জায়গা হলো না স্ল্যাটারের!

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০১৯, ১৫:৪০আপডেট : ২১ মে ২০১৯, ১৬:৩৫

প্লেন থেকে নামিয়ে দেওয়া হয় স্ল্যাটারকে প্লেনে উঠে বাক-বিতণ্ডায় জড়িয়েছিলেন সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার মাইকেল স্ল্যাটার। দুই নারী বন্ধুর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে এক পর্যায়ে জন্ম দিয়েছিলেন গোলমেলে পরিস্থিতির। প্লেনের পরিবেশ নষ্ট করায় তাকে প্লেন থেকেই নামিয়ে দিয়েছে কর্তৃপক্ষ!

এমন ঘটনাটি ঘটেছে রবিবার। কান্টাস ফ্লাইটে করে সিডনি থেকে ওয়াগা ওয়াগায় যাচ্ছিলেন সাবেক এই তারকা ব্যাটসম্যান। তার বিরুদ্ধে অভিযোগ ছিলো দু’জনের সঙ্গে তর্কে জড়িয়ে উত্তেজক পরিস্থিতির জন্ম দিয়েছিলেন। পরিবেশ নষ্ট হওয়ায় উপায় না দেখে তাকে প্লেন থেকে নেমে যেতে বলে কান্টাস এয়ারলাইনের নিরাপত্তা রক্ষীরা।   

পরিস্থিতি নাকি আরও জটিল করে ফেলেছিলেন স্ল্যাটার। ডেইলি মেইলের দাবি, যখন তাকে নেমে যেতে বলা হয় তখন নাকি প্লেনের টয়লেটে নিজেকে আবদ্ধ রেখেছিলেন! যদিও স্ল্যাটারের পক্ষ থেকে দাবি করা হয়েছে এমন কিছু নাকি হয়নি!

স্ল্যাটার অবশ্য পরে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, ‘ফ্লাইটে যাত্রীদের মাঝে অনাকাঙ্ক্ষিত যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো এর জন্য ক্ষমা চাইছি।’

১৯৯৩ থেকে ২০০১ সালে অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন স্ল্যাটার। অবসরের পর এখন তিনি অস্ট্রেলিয়ার সেভেন নেটওয়ার্কের ধারাভাষ্যকার। এবারের বিশ্বকাপেও স্ল্যাটার ধারাভাষ্যকার প্যানেলের একজন সদস্য।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম