ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৯, ২০:৪১আপডেট : ২৩ মে ২০১৯, ২০:৪৬

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মাশরাফি। ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি মুর্তজা। এরফলে ওয়ালটনের সঙ্গে চুক্তির আওতায় আগামী ২ বছর বিভিন্ন প্রমোশনে অংশ নেবেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে মাশরাফি মুর্তজা ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। ওয়ালটনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ও রেফ্রিজারেটর বিভাগের সিইও গোলাম মুর্শেদ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম ও আমিন খান, উপ-নির্বাহী পরিচালক ফিরোজ আলম, অতিরিক্ত পরিচালক মিলটন আহমেদ এবং পাওয়ার প্লে কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক নিয়ামুর রহমান পলাশ।

এ চুক্তির বিষয়ে মাশরাফি মুর্তজা বলেছেন, ‘ওয়ালটন বাংলাদেশের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড। ক্রিকেটের উন্নয়নে দীর্ঘদিন ধরে তারা কাজ করছে। তাদের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। ওয়ালটনের ব্র্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চেষ্টা করবো দেশে-বিদেশে প্রতিষ্ঠানটিকে ইতিবাচকভাবে তুলে ধরতে। ওয়ালটনের জন্য শুভকামনা। বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য সবাই দোয়া করবেন।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম