কেরানীগঞ্জে আরেকটি স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৯, ০০:৫৪আপডেট : ২৪ মে ২০১৯, ০১:১২

নকশা হাতে দুই মন্ত্রী।
ঢাকার কেরানীগঞ্জে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে প্রস্তাবিত স্টেডিয়ামের নকশা নিয়ে দুজনে আলোচনাও করেছেন।

কেরানীগঞ্জের প্রস্তাবিত নতুন স্টেডিয়াম নিয়ে বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী বেশ আশাবাদী। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘আমরা কেবল মাত্র বড় অবকাঠামো করছি। কিন্তু খেলাধুলার প্রতি তেমন নজর দিচ্ছি না। মাননীয় প্রধানমন্ত্রী বার বার বলেছেন, দক্ষিণাঞ্চলে শিক্ষা ও খেলাধুলা দুটোকেই প্রাধান্য দিতে হবে। আমরা সেখানে একটি স্টেডিয়াম করতে পারলে মাদারীপুর থেকে শুরু করে মাওয়া, দোহা, নবাবগঞ্জ ও মুন্সিগঞ্জসহ সমস্ত অঞ্চলের সবাই খেলাধুলার জায়গাটা ব্যবহার করতে পারবে।’

এমন প্রস্তাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল নিজেও বেশ আগ্রহ দেখিয়েছেন। প্রস্তাবিত স্টেডিয়াম নিয়ে তার কথা, ‘প্রজেক্টটি আমরা দেখলাম। খুবই পরিকল্পিত, আকর্ষণীয়। সবকিছুই আছে নকশাতে, রাস্তাঘাট, স্কুল, থানা। আমরা যদি এটা করতে পারি তাহলে ক্রীড়াঙ্গন উপকৃত হবে।’

শিগগিরই প্রস্তাবিত স্টেডিয়ামের জায়গা পরিদর্শনে যাবেন দুই মন্ত্রী।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম