বিশ্বকাপে পরিবার রাখার অনুমতি মিললো সরফরাজদের, তবে...

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০১৯, ১১:২১আপডেট : ২৬ মে ২০১৯, ১১:২৮

পরিবার সঙ্গে রাখতে পারবে পাকিস্তান। বিশ্বকাপ এলেই খেলোয়াড়দের স্বজন সঙ্গে রাখা না রাখা নিয়ে চলে এক প্রস্থ নাটক। পাকিস্তানের বেলাতেও ঘটলো তেমনটা। শুরুতে ক্রিকেটারদের সঙ্গে পরিবার রাখার প্রশ্নে বিধি নিষেধ থাকলেও তা আবার শর্ত সাপেক্ষে শিথিল করেছে পিসিবি।

শুরুতে ক্রিকেটারদের সঙ্গে পরিবার রাখার প্রশ্নে কিছু নিয়ম পাল্টিয়েছিলো পিসিবি। অবশ্য সেক্ষেত্রে পিসিবির ভাষ্য ছিলো পরিবারকে সঙ্গে রাখতে হলে এর ব্যবস্থা করে নিতে হবে ক্রিকেটারদেরই।  তবে তা শিথিল করা হয় হারিস সোহেল ও আসিফ আলীর ক্ষেত্রে। কিছুদিন আগে মারা গেছে আসিফ আলীর শিশু কন্যা। হারিসের বেলাতেও রয়েছে কিছু ঝামেলা। দুজনের মানসিক অবস্থা বিবেচনা করে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয় পিসিবি।

যদিও সময় গড়াতে না গড়াতে পুরো দলের জন্য নেওয়া কঠোর সেই পদক্ষপ থেকে কিছুটা হলেও সরে এসেছে পাকিস্তান। দলের সঙ্গে পরিবার রাখার অনুমতি দেওয়া হলেও সেটা করা যাবে ১২ জুনের পর। টন্টনে ১২ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ আছে পাকিস্তানের। গুরুত্বপূর্ণ সেই ম্যাচের পরেই পরিবার রাখতে দেওয়ার অনুমতি দিচ্ছে পিসিবি।

পরিবার সঙ্গে রাখার নিয়ম পাকিস্তান শিবিরে কিছুদিন আগেও ছিলো। ইংল্যান্ডের বিপক্ষে শেষ হওয়া সিরিজেও দলের সঙ্গে ছিলেন পরিবাররা। মূলত ক্রিকেটারদের চাওয়াতেই অনুমতি দেয় ম্যানেজমেন্ট।

বিশ্বকাপে পাকিস্তানের লড়াই শুরু হবে ৩১ মে। নটিংহামে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম