হারেও বিচলিত নন ভালভারদে

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০১৯, ১৩:১৪আপডেট : ২৬ মে ২০১৯, ১৩:২১

হারেও বিচলিত নন ভালভারদে কোপা দেল রেতে টানা পঞ্চম শিরোপার হাতছানি ছিলো বার্সেলোনার। অথচ লা লিগা চ্যাম্পিয়নরা ফাইনালে ধরা দিলো বড্ড বিবর্ণভাবে। ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে জায়ান্টদের। চ্যাম্পিয়নস লিগে হারের পর শেষ দিকে এমন দুর্দশায় মোটেও বিচলিত নন বার্সা কোচ। বরং বললেন, ‘আমি ভালো আছি।’

ভালভারদের সামনে কঠোর প্রশ্ন ধেয়ে আসতোই। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে লিভারপুলের কাছে হেরে বিদায়ের পর মৌসুমের শেষটাও আরেকটি হার দিয়ে। এমন হারের পর কোচের জন্যে ঢাল হয়ে দাঁড়িয়েছেন বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমিউ। তিনি সরাসরি বলেছেন অপ্রত্যাশিত হারের দায়টা মোটেও ভালভারদের নয়। বার্সা কর্তৃপক্ষকে পাশে পেয়ে ভালভারদেও বেঁচে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। যখন প্রশ্ন করা হলো সময় আপনার শেষ তখন তার উত্তর ছিলো, ‘আমি ভালো আছি। আপনি যখন জিতবেন স্বাভাবিকভাবে ভালো লাগবে, কিন্তু লিভারপুলের কাছে হেরে গিয়ে অনুভূতিটা হয়তো ভিন্নরকম ছিলো, এমনকি আবার আজকে হেরে গিয়েও।’

আরেকটু হলে দ্বিমুকুট জেতা হয়ে যেত বার্সার। পুরো মৌসুমে দাপুটে থাকার দরুণ এমন প্রত্যাশা করেছিলো সবাই। তা না হওয়ায় সেই হতাশার কথা নিজেও মানছেন বার্সা কোচ, ‘মৌসুমে যেভাবে সুযোগ তৈরি করেছি তাতে আমরা প্রত্যাশা মেটাতে পারিনি। এক মাস আগে লা লিগা শিরোপা জিতেছি, এরপর ত্রিমুকুট জয়ের কথাও ভেবেছি। কিন্তু সেই পথ থেকে আমরা ছিটকে গেছি। তবে আমরা শিরোপা জেতার জন্যেই এসেছি আর কিছুর জন্য নয়।’

এরপরেই বললেন এমন হারের পর মোটেও বিচলিত নন তিনি। আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, ‘তবে আমি ভালো আছি… ভালো আছি। যখন কোচ হেরে যায় তখন সব কিছুর প্রতিকার চাই আমরা, পরিবর্তন চাই। এ নিয়ে কোনও সন্দেহ নেই। আমি জানি হারাটা কষ্টের, অবশ্যই কিছুর অভাব তো আছে। কিন্তু এই দায়িত্বও অনেক কঠিন, এটাও আপনাকেও স্বীকার করতে হবে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম