সাকিবকে গর্জে ওঠার আহ্বান রোডসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৯, ১২:০৮আপডেট : ২৭ মে ২০১৯, ১৪:৫৪

সাকিবকে গর্জে ওঠার আহ্বান রোডসের বিশ্বকাপে বিশ্বের সেরা অলরাউন্ডার হয়ে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। বাংলাদেশের পঞ্চপাণ্ডবের অন্যতম এই পাণ্ডবের ওপর নির্ভর করছে অনেক কিছু। তাকে ঘিরে যে আশার ভেলায় মানুষ চড়তে চাইছে তা অজানা নয় হেড কোচ স্টিভ রোডসের। মাঝে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন, হারিয়েছিলেন সিংহাসনও। স্টিভ রোডস তাই মনে করেন হারানো মুকুট ফিরে পেলেও নতুন করে তার প্রমাণ করার মঞ্চ আসন্ন এই বিশ্বকাপ।

আঙুলের চোট বেশ বিপদে ফেলে দেয় সাকিবকে। নিউজিল্যান্ড সফরে ছিলেন না, তবে ত্রিদেশীয় সিরিজে ফিরে ব্যাটে-বলে কার্যকরী ভূমিকায় ছিলেন। দুটি ফিফটিতো ছিলোই, বোলিংটাও ছিলো মিতব্যয়ী। নতুন করে র‌্যাংকিংয়ে শীর্ষে ওঠায় নিজেকে প্রমাণ করতে একভাবে গর্জে ওঠার আহ্বান জানালেন হেড কোচ। পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে তিনি বলেন, ‘টুর্নামেন্টে ভালো কিছু করতে সে মুখিয়ে আছে। আমার মনে হয় কিছু জিনিষ তাকে প্রমাণ করতে হবে, সেও সেটা মনে করে। মাঝে হয়তো সবাই তাকে ভুলে যেতে বসেছিলো, কিন্তু সে এখন পুনরায় ওয়ানডের এক নম্বর অলরাউন্ডার। আমার মনে হয় এটাই তার আসল জায়গা। তবে এর জন্য তাকে প্রমাণ করতে হবে যাতে সবাই তা বিশ্বাস করে।’

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে সাইড স্ট্রেইনের কারণে খেলতে পারেননি সাকিব। তবে এখন পুরোপুরি সুস্থ, সেই কথা মনে করিয়ে রোডস বললেন, ‘সাকিব এখন ভালো আছে। শারীরিকভাবে দারুণ অবস্থানে আছে, আয়ারল্যান্ডে কিছু সমস্যা ছিলো কিন্তু তা কাটিয়ে উঠেছে।’

সাকিবের মতো কাঁধের জটিলতা ছিলো মাহমুদউল্লাহ রিয়াদেরও। তাতে বেশ কিছু ম্যাচে শুধু ব্যাটসম্যানের ভূমিকাতেই দেখা গেছে তাকে। তবে রোডস মনে করেন, ‘মাহমুদউল্লাহর কাঁধ কিছুটা ধীর গতিতে কাজ করছে। আমার মনে হয় প্রস্তুতি ম্যাচে সে পাকিস্তানের বিপক্ষে বোলিং করতে পারতো না। আশা করছি বিশ্বকাপের মঞ্চে তাকে পুরোপুরি ফিট অবস্থায় পাবো। তবে এটা আমাদের ভারসাম্যতে প্রভাব ফেলছে তাতে সন্দেহ নেই।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম