হারে শেষ জুভেন্টাসের

স্পোর্টস ডেস্ক
২৭ মে ২০১৯, ১৩:০৪আপডেট : ২৭ মে ২০১৯, ১৩:১৩

মৌসুমের শেষ ম্যাচে হেরেছে জুভেন্টাস। এই গ্রীষ্মেই জুভেন্টাস ছেড়ে যাবেন কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি। সিরি আ চ্যাম্পিয়ন হলেও তার শেষটা হলো হতাশায়। ৮বার লিগ শিরোপা জেতানো জুভেন্টাস ২-০ গোলে হেরেছে সাম্পদোরিয়ার কাছে।

শুরুর একাদশে আজকে রোনালদোকে ছাড়াই খেলতে নামে ইতালিয়ান জায়ান্টরা।  তাতে শেষ মুহূর্তের দুই গোলে কপাল পুড়েছে জায়ান্টদের। ৮৪ মিনিটে ডুফাইল ও ৯০+১ মিনিটে দ্বিতীয় গোলটি করেন কাপরারি।

জুভেন্টাসের লিগ শিরোপা জেতাতে ভূমিকা ছিলো রোনালদোর। ৩৮ ম্যাচের ৩১টিতেই খেলেছেন। শেষ ম্যাচে না খেললেও মৌসুমে দলের সর্বোচ্চ স্কোরার তিনি।

শেষটায় না থাকায় সিরি আ’তে গোল্ডেন বুট জেতার আশা শেষ হয়ে গেছে রোনালদোর। তালিকায় রয়েছেন চতুর্থ স্থানে। ২৬ গোল করে শীর্ষে আছেন সাম্পদোরিয়ার ফরোয়ার্ড ফ্যাবিও কোয়াগলিয়ারেয়া। হারের পর শীর্ষে থাকা জুভেন্টাসের সংগ্রহ ৩৮ ম্যাচে ৯০ পয়েন্ট।

অবশ্য লিগ শিরোপা জেতানোই যথেষ্ট ছিলো না রোনালদোর জন্য। গত গ্রীষ্মে যাকে চুক্তি করানো হয়েছিলো চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতানোর আশায়। তেমন লক্ষ্যে তা একক প্রচেষ্টাতে করে দেখানোর চেষ্টাও করেছিলেন। অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে তার হ্যাটট্রিকে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলো জুভেন্টাস। শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগ গ্লোরির সব আশাই মাটি হয়ে যায় তারুণ্যে উদ্দীপ্ত আয়াক্সের কাছে হেরে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম