পরবর্তী এশিয়া কাপ পাকিস্তানে

স্পোর্টস ডেস্ক
২৯ মে ২০১৯, ১০:৪৮আপডেট : ২৯ মে ২০১৯, ১০:৫৩

পরবর্তী এশিয়া কাপ পাকিস্তানে অবশেষে ২০২০ সালের এশিয়া কাপের আয়োজক হলো পাকিস্তান। টি-টোয়েন্টি ফরম্যাটে হতে যাওয়া এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরে।

সিঙ্গাপুরে এসিসির সভাতে এমন সিদ্ধান্ত নেন বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ভারত ও শ্রীলঙ্কা থেকে যোগ দেওয়া প্রতিনিধিরা। এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের একমাস আগে। অস্ট্রেলিয়ায় এই টুর্নামেন্ট শুরু হবে অক্টোবরে।

পাকিস্তান এর আয়োজক হওয়ায় এ নিয়ে অনেক জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে নিরাপত্তা শঙ্কায় যখন দেশের মাটিতে তারা আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে পারছে না। তখন এ টুর্নামেন্ট পাকিস্তানে আদৌ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েই গেছে। যদিও সভার সিদ্ধান্ত অনুযায়ী এটা হতে যাচ্ছে পাকিস্তানেই।

তবে বিপত্তিটা অন্য খানে। দাপুটে ক্রিকেট বোর্ড ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক বৈরিতাই এর একমাত্র কারণ। অবশ্য সভায় এও সিদ্ধান্ত হয়ে আছে যে যদি এই সময়ের মাঝে তাদের দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি না হয় তাহলে নিরপেক্ষ কোনও ভেন্যুতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

সবশেষ সংস্করণ অনুষ্ঠিত হয়েছিলো সংযুক্ত আরব আমিরাতে। গত বছরের সেই টুর্নামেন্টে ফাইনালে বাংলাদেশকে হারিয়েই চ্যাম্পিয়ন হয় ভারত।

/এফআইআর/
সম্পর্কিত
এশিয়ান গেমসে ভারতের ক্রিকেটাররা রুম শেয়ার করবেন, বাংলাদেশকে করতে হচ্ছে না!
‘পুরো দেশ তাকিয়ে, যাতে আমরা ভালো করি’
বিশ্বকাপ জয়ের মিশনে পিটারসেনকে ফেরালো ইংল্যান্ড
সর্বশেষ খবর
গরমে ঝটপট বানিয়ে ফেলুন রাজমা-আলুর মজাদার সালাদ
গরমে ঝটপট বানিয়ে ফেলুন রাজমা-আলুর মজাদার সালাদ
বাঁহাতি তো অনেক, কিন্তু পুরোপুরি বাঁহাতি কতজন?
বাঁহাতি তো অনেক, কিন্তু পুরোপুরি বাঁহাতি কতজন?
দুই দশক পর ফের অভিষেক-রানি জুটি
দুই দশক পর ফের অভিষেক-রানি জুটি
অটোরিকশার পেছনে হর্নের মিছিল, অতিষ্ঠ নগরবাসী
অটোরিকশার পেছনে হর্নের মিছিল, অতিষ্ঠ নগরবাসী
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে