গেইলকে নিয়ে আলাদা পরিকল্পনা কোল্টার-নাইলের

স্পোর্টস ডেস্ক
০২ জুন ২০১৯, ১৫:৩৬আপডেট : ০২ জুন ২০১৯, ১৭:১২

নাথান কোল্টার নাইল। পাকিস্তানের বিপক্ষে অনায়াস জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচে ওপেনার ক্রিস গেইল ছিলেন বিধ্বংসী ভঙ্গিমায়। ৩৪ বলে করেছেন ৫০ রান। সঙ্গে বিশ্বকাপে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ডও গড়া হয়েছে তাতে। ইনিংসে ছক্কা ছিল তিনটি। এমন ফর্মে থাকা ব্যাটনসম্যানকে আটকাতে চান অজি বোলার নাথান কোল্টার-নাইল।

আগামী বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। তার আগে দু’দলই প্রথম ম্যাচে উড়ন্ত সূচনা করেছে। তাই আসন্ন ম্যাচটি রোমাঞ্চকর হবে বলেই মনে হচ্ছে। কিন্তু ৩৯ বছর বয়সী ক্রিস গেইলকে বাক্সবন্দী করে রাখতে ভিন্ন পরিকল্পনা সাজাচ্ছেন অজি পেসার নাথান, ‘গেইল যে কোনও সময় বিধ্বংসী হয়ে উঠতে পারে। অনেক সময় ভালো বলকেও চার কিংবা খারাপ বলকে মাঠের বাইরে উড়িয়ে মারার অভ্যাস আছে তার। সুতরাং তাকে বুঝে শুনে বল করতে হবে। যেন বড় রকমের রান করতে না পারে।’

এই জন্য গেইলের বিপক্ষে আগ্রাসী বোলিং করার দিকে দৃষ্টি নাথানের। তিনি মনে করেন, ‘গেইলের বিপক্ষে আগ্রাসী বোলিং করা ছাড়া বিকল্প নেই। সে হয়তো বল মারার চেষ্টা করবে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে তার বয়স হয়ে যাচ্ছে। আমি জানি না সাম্প্রতিক সময়ে সে আমাদের দুই বোলারের কতটুকু মুখোমুখি হয়েছিল? কিন্তু সেই দুজন কিন্তু দ্রুত বল করে থাকে। এখন আমাদের দেখতে হবে বিশ্বকাপে গেইল কীভাবে তাদের মোকাবিলা করে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম