সমর্থকদের পাশে চাইলেন লঙ্কান অধিনায়ক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০১৯, ১৬:৪৬আপডেট : ০২ জুন ২০১৯, ১৭:১৬

দিমুথ করুনারত্নে বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে কোনও পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। গতবারের রানার্সআপ নিউজিল্যান্ডের কাছে হেরেছে ১০ উইকেটের ব্যবধানে। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে কোনরকম প্রতিরোধ ছাড়া তাদের এমন হারে সমালোচনার বর্ষণটা হচ্ছে তীব্রভাবে। হতাশ হয়ে ফিরে গেছেন মাঠে আসা লঙ্কান সমর্থকরা। তবে এমন হারের পর সমর্থকদের খুব করে পাশে চাইলেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে।


তাই সমর্থকরা যেন অল্পতে নিরাশ না হন সেই অনুরোধ করলেন লঙ্কান অধিনায়ক, ‘আমাদের এখনো অনেকগুলো ম্যাচ বাকি আছে। একটি ম্যাচ জিততে পারলে দলের চেহারা বদলে যাবে। এর জন্য আমাদের দলের খেলোয়াড়দের মানসিকতায় বদল আনতে হবে।’
অবশ্য এমন হারের পর সমর্থকদের ক্ষুব্ধ হওয়াটা স্বাভাবিকভাবে গ্রহণ করেছেন করুনারত্নে, ‘সমর্থকরা ক্ষুব্ধ হতে পারেন, এটাই স্বাভাবিক। তাদের সেই অধিকার আছে। সবাই এসেছিলো ভালো ম্যাচ দেখার জন্য। অনেকে অনেক দূর থেকে এসেছেন, অর্থ ব্যয় করেছেন। আমাদের উচিত ছিলো ভালো ম্যাচ উপহার দেওয়া। তবে যদি লড়াই করা যেতো তাহলে সমর্থকরা অন্তত কিছুটা খুশি হতে পারতেন। আসলে আমরা যে স্কোর করেছি তা লড়াই করার মতো নয়।’
একই সঙ্গে নিজেদের সীমাবদ্ধতার কথাও স্বীকার করলেন এই অধিনায়ক, ‘যদি অন্য দলগুলোর সঙ্গে তুলনা করা হয় তাহলে আমাদের সামর্থ্যের কিছুটা অভাব আছে। সত্যি বলতে আমাদের মেধাবী ক্রিকেটারের অভাব রয়েছে। এই বলে প্রথম ম্যাচ হারের কোনও অজুহাত দেওয়া ঠিক হবে না। তবে ব্যাটসম্যানদের আরও সতর্ক হওয়া উচিত ছিলো।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম