জ্বলে ওঠার অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
০৩ জুন ২০১৯, ১৬:৩৬আপডেট : ০৩ জুন ২০১৯, ১৬:৪৭

জেপি দুমিনি। টানা দুটি ম্যাচ হেরে দক্ষিণ আফ্রিকা এখন ব্যাকফুটে। উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হার দেখতে হয়েছিলো। হারের সেই ধারা বজায় থাকলো বাংলাদেশের বিপক্ষেও। ২১ রানে হেরেছে তারা। বিশ্বকাপে এমন হারের পর প্রোটিয়াদের সেমিফাইনাল স্বপ্ন কিছুটা ফিকে হতে শুরু করেছে। কিন্তু দলের অন্যতম অলরাউন্ডার জেপি দুমিনি মনে করছেন, এখনো দলের আশা শেষ হয়ে যায়নি। একটি জয় বদলে দিতে পারে সব।

বাংলাদেশের সঙ্গে হারের পর এই অলরাউন্ডার বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার ঘুরে দাঁড়ানোর জন্য দরকার একটি মাত্র জয়। একটি জয়োৎসবই দলের চিত্র পাল্টে দিতে পারে। সেই পথে আমাদের চলতে হবে।’

বাংলাদেশের কাছে হারের পর দলের ব্যর্থতা নিয়ে কাটাছেঁড়া করার কথাও উঠেছে। ভুল-ত্রুটি শুধরে এগিয়ে যাওয়ার দিকেই মনোযোগী এই তারকা, ‘আমি মনে করি না আমরা জয় থেকে বেশি দূরে আছি। বাংলাদেশের কাছে ২১ রানে হেরেছি। এখন দেখতে হবে আমাদের সমস্যা কোথায় ছিলো। ব্যাটিং নাকি বোলিং।’

তাই পরবর্তী ম্যাচে দল জ্বলে ওঠার প্রত্যয় তার কণ্ঠে, ‘আমাদের জ্বলে ওঠা ছাড়া কোনও বিকল্প নেই। সবাইকে ম্যাচে দায়িত্ব নিতে হবে। এই জাতীয় প্রতিযোগিতায় আলাদা চাপ থাকে। সেটা সামলে এগিয়ে যেতে হবে।’

দক্ষিণ আফ্রিকার পরবর্তী ম্যাচ ভারতের বিপক্ষে, আগামী বুধবার। ভারত ম্যাচ নিয়েও সতর্ক দুমিনি, ‘ভারতে বেশ কিছু খেলোয়াড় আছে যারা ম্যাচ জেতাতে সক্ষম। ওদের স্পিন তো ভালো। জসপ্রিত বুমরা তো আইপিএলে ভালো করেছে। এছাড়া বিরাট কোহলির মতো ক্রিকেটার আছে। ধোনির মতো অভিজ্ঞ খেলোয়াড় যেই দলে আছে তাদের তো সমীহ করতে হবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম