আতঙ্কিত হওয়ার কিছু নেই: রুট

স্পোর্টস ডেস্ক
০৪ জুন ২০১৯, ১৫:৩৭আপডেট : ০৪ জুন ২০১৯, ১৫:৫৯

জো রুট। বিশ্বকাপের শুরুর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দারুণ সূচনা করেছিলো শিরোপা প্রত্যাশী ইংল্যান্ড। সেই ইংলিশরাই দ্বিতীয় ম্যাচে এসে ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানের কাছে হেরে গেছে ১৪ রানে। এমন হারের পর কিছুটা চাপের মধ্যে আছে স্বাগতিকরা। কিন্তু এই চাপ কাটিয়ে ওঠার কথা বললেন সেঞ্চুরিয়ান জো রুট। বরং আতঙ্কের মধ্যে না থেকে স্বাভাবিক থাকার পরামর্শ দিয়েছেন পুরো দলকে।

পাকিস্তানের বিপক্ষে বড় সংগ্রহ তাড়া করতে গিয়ে সেঞ্চুরি উপহার দিয়েছেন জো রুট। ১০৪ বলে ১০৭ রানের ঝলমলে ইনিংস খেলেছেন। উইকেটরক্ষক জস বাটলারও কম যাননি। ১০৩ রান এসেছে তার ব্যাট থেকে। কিন্তু শেষ পর্যন্ত বৃথা গেছে দুজনের সেঞ্চুরি। তাতে দ্বিতীয় ম্যাচে হোঁচট খেতে হলো ইংলিশদের।

এমন হারের পর জো রুট বলেছেন, ‘ম্যাচটা জেতার জন্য এবং দলের পুনর্গঠনে আমরা কঠোর পরিশ্রম করেছিলাম। হেরে যাওয়াতে আমি ভীষণ হতাশ হয়েছি।’

তবে একই সঙ্গে দলকে ঘুরে দাঁড়ানোর পরামর্শ দিলেন এই ব্যাটসম্যান। বললেন আতঙ্ক হওয়ার মতো কিছু হয়নি এখনো, ‘আমরা আগের ম্যাচে অনেক কিছু হারিয়েছি। কিন্তু গুরুত্বপূর্ণ দিক হলো, আমাদের আতঙ্কিত হলে চলবে না। আমরা জানি একটি দল হিসেবে কীভাবে ঘুরে দাঁড়াতে হবে। দলের সবাইকে যার যার জায়গা মতো ভালো খেলাটা নিশ্চিত করতে হবে। তাহলেই আমরা দ্রুত ঘুরে দাঁড়াতে পারবো।’

দ্বিতীয় ম্যাচে হেরে গিয়েও মনোবল হারায়নি ফেভারিটরা। তাই বিশ্বকাপের সেমিফাইনালে চোখ রাখছেন রুট, ‘এই বিশ্বকাপের সৌন্দর্য্য হলো শীর্ষ চার দল যাবে সেমিফাইনালে। আমরা এটা বলতে পারি, সামনের দিনগুলোতে ভালো ক্রিকেট খেলে সেখানে আমরা পৌঁছতে পারবো।’

আগামী ৮ জুন বাংলাদেশের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। সেই ম্যাচে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা তাদের। রুট জানিয়ে রাখলেন, ‘বাংলাদেশের বিপক্ষে সেই একই ভুল করতে চাই না। আমি নিশ্চিত সতীর্থরা সবাই সেদিন ভালো ম্যাচ উপহার দিবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম