‘আন্ডারডগ’ তকমায় আপত্তি নেই হোল্ডারের

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০১৯, ১২:০২আপডেট : ১৭ জুন ২০১৯, ১২:৫৯

জেসন হোল্ডার। ওয়ানডেতে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি লড়াইয়ে এখন মাশরাফিদেরই আধিপত্য। সম্প্রতি বেশ কয়েকটি সিরিজে এর প্রমাণ রেখে খেলেছে বাংলাদেশ। ৯ ম্যাচের ৭টিতেই হার দেখেছে ক্যারিবীয়রা। পরিসংখ্যান নিজেই যখন ক্যারিবীয়দের হয়ে কথা বলছে না, তখন ‘আন্ডারডগ’ তকমায় কিছুই মনে করছেন না দলটির অধিনায়ক জেসন হোল্ডার।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে হোল্ডার স্পষ্ট করেই বললেন, ‘আপনারা যদি আমাদের আন্ডারডগ তালিকায় ফেলে দেন, তাহলে তা অন্যায় কিছু না। সম্প্রতি ওদের সঙ্গে বেশ কিছু ম্যাচ খেলেছি। তাতে ওরা আমাদের চেয়ে সেরাই ছিল।’ তবে বিশ্বকাপ হওয়ায় পরিস্থিতি ভিন্ন বলে মনে করেন ক্যারিবীয় অধিনায়ক, ‘আমি আগেও বলেছি এটা ভিন্ন মঞ্চ। এই ম্যাচের ওপর অনেক কিছু নির্ভর করছে। আমরা সেই লক্ষ্যেই প্রস্তুতি নিয়ে রেখেছি।’

পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে শুরুটা করলেও পরের ম্যাচগুলোতে সবকিছু মনমতো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। অস্ট্রেলিয়ার কাছে লড়াকু মানসিকতা দেখিয়েও হার দেখতে হয়েছে, প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচটা ভেসে গেছে বৃষ্টিতে। আবার ইংল্যান্ডের কাছে হেরে গেছে বাজেভাবে। এমন অবস্থায় জয়ের বিকল্প দেখছেন না হোল্ডার, ‘আমি মনে করি না কোনও দলের বিপক্ষে খেলাটা সহজ কিছু। তবে আমরা পারবো, এই মুহূর্তে পাঁচটি ম্যাচ এখনও হাতে আছে। সে হিসেবে বল আমাদের কোর্টেই। যেটা প্রয়োজন সেটা হলো ধারাবাহিকতা। একই সঙ্গে মোমেন্টাম ধরে রাখার মঞ্চ এটাই।’

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম