সাকিবকে এভাবে কখনও খেলতে দেখিনি: রাজ্জাক

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০১৯, ১৪:৫৯আপডেট : ১৮ জুন ২০১৯, ১৭:০০

সাকিবকে এভাবে কখনও খেলতে দেখিনি: রাজ্জাক বিশ্বকাপে সাকিবের অনবদ্য পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজের রানের পাহাড় টপকে জিতেছে বাংলাদেশ। ম্যাচে তার ১২৪ রানের এই ইনিংস দেখে প্রশংসা বৃষ্টিতে ভাসাচ্ছেন অনেকে। আইসিসির বিশেষজ্ঞ কলামে জাতীয় দলের ক্রিকেটার আব্দুর রাজ্জাকও সাকিব বন্দনায় মেতেছেন।

আব্দুর রাজ্জাক লিখেছেন, ‘ এই মুহূর্তে আমাকে বলতেই হচ্ছে, বিশ্বের সেরা অলরাউন্ডারদের মাঝে সবচেয়ে বেশি ফর্মে আছেন সাকিব আল হাসান। এই মুহূর্তে দারুণ অবস্থায় আছেন তিনি। ব্যাটিং-বোলিং চমৎকার হচ্ছে এবারের আসরে।’

এবারের আসরে দুটি হাফসেঞ্চুরিসহ দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন সাকিব। তার এমন ফর্ম নিয়ে বিস্মিত রাজ্জাক নিজেই, ‘তিনি এখন দুর্দান্ত ফর্মে। বলতে গেলে তাকে এভাবে আগে কখনও খেলতে দেখিনি। এই মুহূর্তে তিনি যে ধারাবাহিকতা দেখাচ্ছেন তা অবিশ্বাস্য।’ তাই সাকিবের এখনকার ফর্মটাকেই সেরা মনে হচ্ছে রাজ্জাকের কাছে, ‘তার সঙ্গে বহু বছর খেলেছি। কিন্তু এটাই তার ক্যারিয়ারের সেরা ফর্ম বলে মনে হচ্ছে।’

এই ম্যাচ জয়ের ফলে সেমির আশা টিকে রয়েছে বাংলাদেশের। জয়টাকে আকাঙ্ক্ষিত বলে মানছেন তিনি, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত একটি জয়। ওরা ভালো একটি দল। বিশ্বকাপে তার প্রমাণও ওরা রেখেছে। বাংলাদেশের জন্য ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল। কারণ, ম্যাচটি হারলে বা বৃষ্টিতে ভেসে গেলে সেমির আশা ক্ষীণ হয়ে যেত।’

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম