এখনও ক্যারিবীয়দের সম্ভাবনা দেখেন লয়েড

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০১৯, ১৮:০৮আপডেট : ২১ জুন ২০১৯, ২২:০৪

ক্লাইভ লয়েড। বিশ্বকাপে দারুণ শুরু করা ওয়েস্ট ইন্ডিজ অনেক ভালো কিছুর সম্ভাবনা জাগিয়ে তুলেছিল শুরুতে। পাকিস্তানকে হারিয়ে দিয়ে অজিদেরকেও ভয় পাইয়ে দিয়েছিল বাউন্স আর গতির ঝড় তুলে। সেই ক্যারিবীয়দেরই সংগ্রহ ৫ ম্যাচে ১ জয়ে ৩ পয়েন্ট। আপাতদৃষ্টিতে তাদের সেমিফাইনালে যাওয়া সম্ভব না হলেও গাণিতিকভাবে এখনও এর সম্ভাবনা দেখছেন ক্যারিবীয় কিংবদন্তি ক্লাইভ লয়েড।

আইসিসির বিশেষ কলামে উইন্ডিজের বিশ্বকাপ জয়ী ক্যারিবীয় এই গ্রেট লিখেছেন, ‘গাণিতিকভাবে ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনালে যাওয়ার এখনও সম্ভাবনা রয়েছে। যদিও এর সম্ভাবনা ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে।’ তবে সম্ভাবনা যাই হোক না কেন ক্লাইভ লয়েড মনে করেন টুর্নামেন্ট যেন ওয়েস্ট ইন্ডিজ শেষ করে উঁচু আত্মবিশ্বাস নিয়েই, ‘তবে সব চেয়ে মূল বিষয় হচ্ছে ওরা যেন চেষ্টাটা করে। টুর্নামেন্টটা উঁচু আত্মবিশ্বাস নিয়ে খেলে।’

ওয়েস্ট ইন্ডিজের পরের ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। যারা টুর্নামেন্টে এখনও অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলছে। তাদের বিপক্ষে কিছু একটা করতে হলে ওয়েস্ট ইন্ডিজকে মাথা তুলে দাঁড়ানোর বিকল্প দেখছেন না লয়েড, ‘কিউইদের বিপক্ষে কিছু করতে হলে ওয়েস্ট ইন্ডিজকে নিজেদের খেলাটা খেলতে হবে। ওদের আছে কেন উইলিয়ামসনের মতো দুর্দান্ত একজন অধিনায়ক। এমনকি অসাধারণ একজন ব্যাটসম্যানও।’

প্রোটিয়াদের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে ভূমিকা ছিল কেন উইলিয়ামসনের। অসাধারণ সেঞ্চুরিতে দলকে জিতিয়েছেন ছয় মেরে। ক্লাইভ লয়েডের কাছে সেই ইনিংসটি মনে হয়েছে ওয়ানডের সুন্দরতম একটি ইনিংস, ‘প্রোটিয়াদের বিপক্ষে ওর ইনিংসটা ছিল অসাধারণ। ওয়ানডেতে আমার দেখা সুন্দরতম ইনিংসের একটি। খেলাটাকে খুব ভালোভাবে সে বোঝে। তাই পরিস্থিতির সঙ্গে ভালোভাবে খাপ খাইয়ে নিতে সে জানে।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম