আফগানিস্তানের বিপক্ষে খেলতে সাউদাম্পটনে বাংলাদেশ

রবিউল ইসলাম, সাউদাম্পটন থেকে
২২ জুন ২০১৯, ০০:৩২আপডেট : ২২ জুন ২০১৯, ০০:৩৫

আফগানিস্তানের বিপক্ষে খেলতে সাউদাম্পটনে বাংলাদেশ বিশ্বকাপে বাংলাদেশের পরের ম্যাচ আগামী ২৪ জুন। এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। ম্যাচটি খেলতে শুক্রবার স্থানীয় সময় পাঁচটায় সাউদাম্পটনে এসে পৌঁছেছে বাংলাদেশ দল।

পরের দিন শনিবার স্থানীয় সময় দুইটায় রোজ বল স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ। যদিও অনুশীলন পর্বটা ঐচ্ছিক। যার প্রয়োজন আসবে, যার প্রয়োজন আসবে না। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ বাকি তিনটি। আগামী ২৪ জুন আফগানিস্তান ম্যাচের পর ৩ জুলাই ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। শেষ ম্যাচটি ৫ জুলাই পাকিস্তানের সঙ্গে লর্ডসে।

এই তিন ম্যাচ জেতার পাশাপাশি অন্যদলগুলোর পয়েন্টের দিকেও খেয়াল রাখতে হবে মাশরাফিদের। অনেক যদি কিন্তুর ওপর নির্ভর করছে বাংলাদেশের সেমিফাইনাল খেলা।

আপাতত বাংলাদেশের টার্গেট এই মুহূর্তে আফগানিস্তান। বর্তমান সময়ে জাতীয় দলের যে দুর্দান্ত পারফম্যান্স তাতে আফগানিস্তানকে স্রেফ উড়িয়ে দেওয়ার কথা। আফগানিস্তানও র‌্যাংকিংয়ে পিছিয়ে। তাদের বর্তমান পারফরম্যান্স খুব ভালো নয়। তাই বাংলাদেশ ফেভারিট হিসেবে মাঠে নামতে পারবে তা বলার অপেক্ষা রাখে না।

দুই দলের সবশেষ ম্যাচ হয়েছিল গত বছর এশিয়া কাপে। সে মঞ্চে বাংলাদেশ জিতেছিল লড়াই করে। বিশ্বকাপে দুই দল এর আগে একবারই খেলেছিল ২০১৫ সালে।

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম