উইলিয়ামসনকে নিয়ে শঙ্কিত কিউইরা

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০১৯, ১৬:৫৩আপডেট : ২৫ জুন ২০১৯, ১৭:১১

কেন উইলিয়ামসন। বিশ্বকাপ ক্রিকেটে এখন পর্যন্ত অপরাজিত নিউজিল্যান্ড। ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কিউইরা। সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনাও তাদের উজ্জ্বল। কিন্তু এই অবস্থায় তাদের চিন্তায় ফেলে দিয়েছেন কেন উইলিয়ামসন! একবার স্লো ওভার রেটের অপরাধ করে ফেলায় নিষেধাজ্ঞার কবলে রয়েছেন তিনি!

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা হয়েছে তার। দলের অন্যদের ১০ ভাগ। পরের তিন ম্যাচের যে কোনও একটিতে এমন হলে এক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন উইলিয়ামসন। কিউইরা এমন কিছু হোক তা চাইছে না। তারা আছে দুরন্ত ফর্মে। এমন অবস্থায় সেমিফাইনাল নিশ্চিত করতে অধিনায়ককে হারানো মানে দলের জন্য বড় ধাক্কা।

তাই ২৮ বছর বয়সী এই তারকাকে নিয়ে দলের দুশ্চিন্তা কমছে না। সাবেকদের কেউ কেউ তো বলছেন দলে পরিবর্তন আনতে। তবে দলের সাবেক কোচ মাইক হেসন অন্য কথা বলছেন। নিজেদের খেলাটা ধরে রেখে শীর্ষ দুইদলের একটি হয়ে লিগ পর্ব শেষ করার দিকে দৃষ্টি তার, ‘ইংল্যান্ডের যে আবহাওয়া তাতে করে শীর্ষ দু’দলের একটি হয়ে সেমিফাইনালে যাওয়া একটু কঠিন। সেমিফাইনালে বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে সেমিফাইনাল থেকে বিদায় নিতে কেউ চাইবে না।’

তবে কিউইদের নিয়ে আশাবাদী সাবেক এই কোচ, ‘কিউইদের এই দল নিয়ে আমি আত্মবিশ্বাসী। তবে তারা এখনও সেরাটা খেলতে পারছে না। তাদের এখনও আরও ম্যাচ জিততে হবে। বাকি ম্যাচগুলো জিততে পারলে সেটা হবে তাদের জন্য ইতিবাচক দিক।’ 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম