সুস্থ হয়ে উঠছেন লারা

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০১৯, ১৩:২৮আপডেট : ২৬ জুন ২০১৯, ১৩:২৮

সুস্থ হয়ে উঠছেন ব্রায়ান লারা। ক্রিকেট দুনিয়া শুরুতে উদ্বিগ্ন হয়ে পড়েছিল এমন খবরে। হঠাৎ বুকে ব্যথা বোধ করায় দ্রুত হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ব্রায়ান লারাকে। ক্রিকেটের বরপুত্রের এমন শারীরিক অবস্থায় সাবেক কিংবদন্তিরাও উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তার সুস্থতা কামনা করে বার্তা দিচ্ছিলেন সোশ্যাল মিডিয়ায়। অবশেষে ব্রায়ান লারা জানালেন, তেমন কিছু হয়নি তার। দ্রুত সুস্থ হয়ে উঠবেন তিনি।

টিভিতে বিশ্বকাপের বিশ্লেষণ করতে এখন ভারতের মুম্বাইয়ে অবস্থান করছেন লারা। জিম সেশন করতে গিয়ে বুকে হাল্কা ব্যথা উঠেছিল তার। হাসপাতালে নেওয়ার খবরটা দ্রুত ছড়িয়ে পড়লে তাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে লারা ভক্তসহ অনেকেই।

লারার চিকিৎসকরা অবশ্য জানিয়ে দিয়েছেন তেমন গুরুতর কিছু হয়নি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের টুইটার থেকে লারা নিজে উদ্যোগী হয়েই বার্তা দিয়েছেন সবার উদ্দেশ্যে, ‘পরীক্ষার রিপোর্ট ইতোমধ্যে চলে এসেছে। তারা আনন্দিত যে গুরুতর কিছু হয়নি। আশা করছি দ্রুতই পুরোপুরি সুস্থ হয়ে ফিরবো।’

টেস্টে ব্যক্তিগত সর্বাধিক ৪০০ রানের রেকর্ডধারী লারা জানিয়েছেন সকালে জিম করতে গিয়ে বিপত্তিটা বাধে তার, ‘সকালে জিমে হয়তো বাড়তি চাপ নিয়ে ফেলেছিলাম। এরপর থেকে বুকে ব্যথা করছিল।’

সবাই উদ্বিগ্ন হয়ে পড়াতে তাই তিনি আশ্বস্ত করলেন এভাবে, ‘সবাইকে বলতে চাই আমি ভালো আছি। দ্রুত সুস্থ হয়ে উঠবো, হোটেলেও ফিরে যাবো।’-রয়টার্স। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম