প্রোটিয়াদের ২০৪ রানের লক্ষ্য দিলো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০১৯, ১৯:১৭আপডেট : ২৮ জুন ২০১৯, ২০:২৭

প্রোটিয়াদের ২০৪ রানের লক্ষ্য দিলো শ্রীলঙ্কা বিশ্বকাপে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে দক্ষিণ আফ্রিকাকে ২০৪ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কা। ডারহামে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে ২০৩ রান সংগ্রহ করেছে লঙ্কানরা। 

এবারের বিশ্বকাপে ব্যাটিং বিভাগ ঠিকমতো জ্বলে উঠতে পারছে না লঙ্কানদের। বার বার সেই দৈন্যদশা ফুটে উঠছে তাদের টানা ব্যর্থতায়। প্রমাণ আবারও মিললো প্রোটিয়াদের বিপক্ষে। কাগিসো রাবাদার প্রথম বলে অধিনায়ক দিমুথ করুনারত্নে ফিরলে ইনিংসের শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। শুরুর এই ধাক্কা তারা কাটিয়ে উঠার চেষ্টা করে কুশল পেরেরা ও আভিষ্কা ফারনান্দো মিলে জুটি গড়লে। ৬৭ রানের এই জুটি ভেঙে দিয়ে আবার লঙ্কানদের নাড়িয়ে দেন ডোয়াইন প্রিটোরিয়াস। ৩০ রানে ফেরেন ফারনান্দো, তারপর ফিরে যান পেরেরাও। এ দুজনের প্রতিরোধ ভাঙলে পরবর্তী ব্যাটসম্যানরা সেভাবে থিতু হতে পারেনি প্রোটিয়া বোলিংয়ের সামনে।

টপ অর্ডারের পর মিডল অর্ডার লম্বা ইনিংস উপহার দিতে না পারলেও ছোট ছোট ইনিংসে ভর করেই শ্রীলঙ্কা পার করে ২০০ রান। ম্যাথুজ ১১, ধনঞ্জয়া ডি সিলভা ২৪, জীবন মেন্ডিস ১৮, থিসারা পেরেরা ২১, উদানা ১৭ রান করে স্কোর বোর্ড এগিয়ে নিতে ভূমিকা রাখেন।

প্রোটিয়া বোলারদের মাঝে ২৫ রানে ৩টি উইকেট নেন ডোয়াইন প্রিটোরিয়াস, ৪৬ রানে ৩ উইকেট নেন ক্রিস মরিস। দুটি নেন কাগিসো রাবাদা। একটি করে নেন ফেলুকাও ও জেপি দুমিনি।  

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক