শ্রীলঙ্কার এখনও শেষ চারের সম্ভাবনা দেখছেন জয়াবর্ধনে

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০১৯, ১৭:২৮আপডেট : ৩০ জুন ২০১৯, ১৭:৩২

মাহেলা জয়াবর্ধনে। দক্ষিণ আফ্রিকার কাছে শেষ ম্যাচে ৯ উইকেটে হেরেছে শ্রীলঙ্কা। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের সেমিফাইনাল সম্ভাবনায় এখন ক্ষীণ হয়ে গেছে। জটিল সমীকরণে সেই সম্ভাবনা টিকে থাকবে বাকি দুটি ম্যাচ জিততে পারলে। তাই দলটির এখনও শেষ চারে যাওয়ার সম্ভাবনা আছে বলে বিশ্বাস করেন সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে।

বাকি দুই ম্যাচে লঙ্কানদের আত্মবিশ্বাসী হওয়ার কথা বলে উজ্জীবিত করতে চাইলেন সাবেক অধিনায়ক, ‘শ্রীলঙ্কার বর্তমান দলকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে তাদের শেষ চারে যাওয়ার যোগ্যতা আছে। তবে এই জন্য তাদের খেলায় মনোযোগ দিতে হবে। আগের মতো অমনোযোগী হলে চলবে না।’

তেমনটি করতে হলে দলের ব্যাটসম্যানদের জ্বলে উঠতে বললেন সাবেক এই তারকা। তার মন্তব্য, ‘আগের ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে ব্যাটসম্যানরা ভালো খেলতে পারেনি। আগামী দুই ম্যাচে ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। যেন দল ভালো অবস্থানে যেতে পারে।’

৭ খেলায় ৬ পয়েন্ট শ্রীলঙ্কার। দক্ষিণ আফ্রিকার আগে বড় দলগুলোর কাছে হেরেছে তারা। এখন শেষ দুটি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে জ্বলে উঠতে হবে। তা নাহলে দিমুথ করুনারত্নের দলের নক আউট পর্বের আশা ছেড়ে দিতে হবে। মাহেলা তাই বলেছেন, ‘উইন্ডিজদের বিপক্ষে পরের ম্যাচে ভালো খেলতে হবে। তাদের সেই ম্যাচে ইতিবাচক থাকতে হবে। ফল কী হতে পারে কেউ জানে না। আবেগপ্রবণ হলে চলবে না। পরের দুটো ম্যাচে ভালো করতে হবে। এজন্য সমর্থকদেরও আশাহত হলে চলবে না। তাদেরও দলের পাশে থাকতে হবে।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম