‘পিচ স্লো হওয়াতে ওরা রান তুলতে পারেনি’

স্পোর্টস ডেস্ক
০১ জুলাই ২০১৯, ১২:২১আপডেট : ০১ জুলাই ২০১৯, ১৬:৪০

রোহিত শর্মা। গতকাল ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হেরে যাওয়ার পর থেকে খুঁটিনাটি বিশ্লেষণ হচ্ছে ম্যাচ নিয়ে। বিশেষ করে শেষ ৫ ওভারে মহেন্দ্র সিং ধোনি ও কেদার যাদবের কচ্ছপ গতিতে রান তোলার ভঙ্গিটা প্রশ্ন তুলেছে অনেক। ম্যাচের পর রোহিত শর্মা জানালেন পিচ স্লো হওয়াতেই ব্যর্থ হয়েছেন তারা!

ভারতের সহকারী অধিনায়ক রোহিত শর্মা ম্যাচের পর বলেছেন, ‘যখন ধোনি আর কেদার ব্যাটিং করছিল ওরা কিন্তু হিট করার চেষ্টা করেছে। কিন্তু পিচ স্লো হওয়াতে ওরা রান তুলতে পারেনি।’

ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ৩৩৮ রানের লক্ষ্যে প্রথম পাওয়ার প্লেতে মাত্র ২৮ রান তুলতে পেরেছে ভারতীয় দল। শেষ ৫ ওভারে ধোনি আর কেদার মিলে তিনটি চার, একটি ছয় আর সিঙ্গেল নিয়েছেন ২০টি! ডট ছিল ৬টি। এর ব্যাখ্যায় রোহিত বলেছেন, ‘শুরুতে উইকেট হারিয়েই চাপে পড়ে গিয়েছিলাম। লোকেশ রাহুল শুরুতে চলে গেলে ১০ ওভারে ওরা কিন্তু দারুণ বোলিং করেছে।’

অবশ্য রোহিত শর্মা ইংলিশ দলকেই কৃতিত্ব দিতে চাইলেন বেশি করে, ‘ইংলিশ দলকে কিন্তু কৃতিত্ব দিতেই হবে। কারণ ওদের কন্ডিশনটা ওরা ভালো মতো ব্যবহার করেছে। বিশেষ করে লম্বা বাউন্ডারিগুলো কাজে লাগিয়েছে।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম